নিজস্ব প্রতিনিধি: ২০২৪ সাল বিদায়ের মুখে। আর কয়েকদিন বাদেই আমরা পা দেব নতুন বছরে। আর ২০২৫ সাল প্রযুক্তি তথা স্মার্টফোন প্রেমীদের জন্য বিশেষ উপহার নিয়ে আসতে চলেছে। যার ইঙ্গিত ইতিমধ্যেই নানা লিকস ও সমাজ মাধ্যমে পাওয়া গেছে। প্রযুক্তি জগতে ঝড় তুলতে Apple 2025 সালে নিয়ে আসছে তাদের সবচেয়ে পাতলা স্মার্টফোন iPhone 17 Air। নতুন এই ডিভাইসটি Apple-এর iPhone সিরিজে এক বিপ্লব ঘটাবে বলে ধারণা করা হচ্ছে।
সবচেয়ে পাতলা iPhone!
বর্তমান iPhone 16 Pro-এর তুলনায় প্রায় 2mm পাতলা হবে iPhone 17 Air। যেখানে iPhone 16 Pro-এর পুরুত্ব 8.25mm, সেখানে iPhone 17 Air হবে মাত্র 6.25mm। এটি আগের iPhone 6-এর 6.9mm রেকর্ডকেও পিছনে ফেলবে।
ডিজাইনের পিছনের প্রযুক্তি
Apple এই পাতলা ডিজাইন সম্ভব করেছে নিজস্ব ডিজাইন করা 5G মডেম চিপ ব্যবহার করে। ছোট ও কার্যক্ষম এই চিপটি ডিভাইসের ভেতরে জায়গা বাঁচিয়েছে। পাশাপাশি নতুন উন্নত প্রযুক্তি এতে যোগ হয়েছে, যা ফোনের কার্যক্ষমতাকে আরও উন্নত করবে।
আকর্ষণীয় স্ক্রিন সাইজ
iPhone 17 Air-এ থাকবে 6.6-inch স্ক্রিন, যা iPhone 17 Pro-এর 6.3-inch এবং iPhone 17 Pro Max-এর 6.9-inch স্ক্রিনের মাঝামাঝি। বড় স্ক্রিনের সুবিধা এবং হালকা ও পাতলা ডিজাইন চাইলে এটি হতে পারে সেরা পছন্দ।
ক্যামেরা ও ডিসপ্লের উন্নতি
নতুন iPhone 17 Air-এ 120Hz ProMotion ডিসপ্লে এবং উন্নত ক্যামেরা সেটআপ থাকবে। 48MP প্রধান ক্যামেরা ও 24MP ফ্রন্ট ক্যামেরা দিয়ে ছবি ও ভিডিও হবে আরও পরিষ্কার ও উন্নতমানের।
এদিকে, Samsung-এর Galaxy S25 Slim নিয়েও উত্তেজনা তুঙ্গে। 2025 সালের জানুয়ারিতে আসতে চলেছে এই মডেল, যেখানে থাকবে 200MP Isocell HP5 ক্যামেরা এবং নতুন ALoP লেন্স।
বিশেষজ্ঞরা মনে করছেন, Apple এবং Samsung-এর এই প্রতিযোগিতা প্রযুক্তির দুনিয়ায় নতুন দিগন্ত উন্মোচন করবে।