মধুর মিলন,ডিভোর্সের ৫০ বছর বাদে ফের শুরু সংসার

Share:

আন্তর্জাতিক ডেস্ক : দাম্পত্য জীবনে বিবাহবিচ্ছেদের ৫০ বছর পর ফের বিয়ের পিঁড়িতে বসছেন মার্কিন দম্পত্তি। উভয়েই তাঁরা পেনসিলভানিয়ার বাসিন্দা।তাঁরা হল ৮৯ বছর বয়সী গ্যাবল ও ৯৪ বছর বয়সী ওয়েনরিচ। বয়সে কিশোর না হলেও প্রেমিকাকে নিয়ে কিশোরদের মত আচরণ করছেন ওয়েনরিচ। যা নিয়ে সামাজিক মাধ্যমে হইচই পড়ে গিয়েছে। রবিবার (৮ ডিসেম্বর) পেনসিলভানিয়ায় তাঁদের বিয়ের আয়োজন করা হয়েছে।

যে প্রেমিকাকে নিয়ে তাঁর এত আহ্লাদ, তিনিও সদ্য পরিচিত কেউ নন, তাঁর প্রথম স্ত্রী। প্রায় ৫০ বছর আগে এই দম্পতির বিবাহবিচ্ছেদ হয়ে যায়। ১৯৫১ সালের নভেম্বরে ওয়েনরিচ-গ্যাবলের বিয়ে হয়। তাঁদের ৪ টি সন্তানও রয়েছে। ১৯৭৫ সালে তাঁদের বিচ্ছেদ হয়ে গিয়েচিল। তবে কী কারণে বিচ্ছেদের পথে হেঁটেছিলেন, তা নিয়ে মুখ খোলেন নি গ্যাবল-ওয়েনরিচ কেউই। বিচ্ছেদ হয়ে গেলেও গ্যাবল ও ওয়েনরিচের পরস্পরের সঙ্গে যোগাযোগ ছিল। তাঁরা একে অপরকে বিপদে আপদে পাশে এসে দাঁড়াত।

১৯৭৫ সালে বিচ্ছেদের পর দুজনই আবার বিয়ে করেন। নিজ নিজ স্বামী ও স্ত্রীর সঙ্গে সংসার করেন। তাঁদের পূর্বের সংসারের সন্তানও রয়েছে। তবে বর্তমানে দুজনেরই নতুন সঙ্গীরা মারা গেছেন। এরপরে আবার নতুন করে পথ চলা শুরু করতে দুজনেই এক হলেন।

আরও পড়ুন : অধ্যবসয়, দীর্ঘ ৯ মাস সাইকেল চালিয়ে বাংলাদেশে হাজির ফরাসি যুবক, মজেছেন খিচুড়ি-ফুচকায়

প্রাক্তন স্ত্রী ও হবু বধু গ্যাবলকে নিয়ে ওয়েনরিচ বলেন, ‘সে আমার প্রথম প্রেম। আমি কখনো ভাবিনি, তাকে আবার ফিরে পাব। এবং এখন আমি পেয়েছি। আমি একটুও সময় নষ্ট করতে চাই না। জীবনের শেষ সময়টা গ্যাবলের সঙ্গে এভাবেই কাটিয়ে দিতে চাই।’

লস অ্যাঞ্জেলসের রাস্তায় মার্শাল আর্ট দেখাতে গিয়ে পুলিশের গুলিতে ঝাঁঝরা ভারতীয়

ইউক্রেনে ৬২৯ মিসাইল-ড্রোন দিয়ে ভয়াবহ হামলা চালাল রাশিয়া, নিহত ১৪

ট্রাম্পের শুল্কারোপের ফল, তাসের ঘরের মতো ভেঙে পড়ল ভারতীয় শেয়ার বাজার

রুশ-ইউক্রেন দ্বন্দ্ব ‘মোদির যুদ্ধ’, ‘ভারতীয়রা অহঙ্কারী’- হোয়াইট হাউজের একের পর এক শাণিত বাণে বিদ্ধ ভারত

একই নম্বরের টিকিটে বাজিমাত, লটারিতে ৩৫.৫ লক্ষ খরচ করে যুবক জিতলেন প্রায় দশ কোটি

ক্যান্সারের গবেষণাপত্র চুরি করে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে পিঠটানের চেষ্টা, গ্রেফতার চিনা চিকিৎসক

ট্রাম্প প্রশাসনের রোষের শিকার মার্কিন প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থার প্রধান

মার্কিন যুক্তরাষ্ট্রে হত্যার অভিযোগে গ্রেফতার ভারতীয় বংশোদ্ভূত ট্রাক চালক

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]