নিজস্ব প্রতিনিধি: টেস্ট সিরিজে ইংল্যান্ডের বিরুদ্ধে এঁটে উঠতে পারল না কিউইরা। ওয়েলিংটন টেস্ট ছিল নিউজিল্যান্ডের সমতায় ফেরার লড়াই। কিন্তু তা আর হল কই! তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে থাকা নিউজিল্যান্ডকে দ্বিতীয় টেস্টে পাত্তাই দিল না ইংল্যান্ড। তৃতীয় দিনেই মীমাংসীত ম্যাচে নিউজিল্যান্ডকে ৩২৩ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে টিম ইংল্যান্ড। এর ফলে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজে জয়ী ঘোষিত হয়েছে টিম ইংল্যান্ড।
আরও পড়ুনঃ অবশেষে বাশার আল-আসাদ যুগের অবসান সিরিয়ায়
২০০৮ সালের পর এই প্রথম নিউজিল্যান্ডের মাটিতে সিরিজ জিতল ইংল্যান্ড। এদিনের ম্যাচে ৫ উইকেটে ৩৭৮ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করে ইংল্যান্ড। মাত্র ৬.২ ওভার ব্যাট করে বেন স্টোকসের ক্রিকেট দল। ১৩০ বলে ১০৬ রান করে জো রুট আউট হলে ৬ উইকেটে ৪২৭ রানে ইনিংস ঘোষণা করেন বেন স্টোকস। টেস্ট কেরিয়ারে এটি ছিল জো রুটের ৩৬ তম সেঞ্চুরি। এদিনের ম্যাচে ৪২ বলে ৪৯ রানে অপরাজিত থাকেন স্টোকস নিজে। ফলে এই কড়া টক্করের সামনে কোনওভাবেই হালে পানি পায়নি কিউইরা। ঘরের মাঠেই লজ্জার হারের মুখোমুখি হতে হয়েছে তাঁদের।
আরও পড়ুনঃ পেনশনের নামে ধাপ্পাবাজি! কেন্দ্রীয় সরকারের বঞ্চনার শিকার ৩৬ লক্ষেরও বেশি প্রবীণ
এদিনের ম্যাচে ৫৮৩ রানের লক্ষ্যমাত্রা নিয়ে ময়দানে নামেন কিউইরা। এরপর টম ব্লান্ডেলের ১১৫ রানের ইনিংসের পরও নিউজিল্যান্ড অলআউট হয়ে যায় ২৫৯ রানে। বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ৩৩ রানেই ৩ উইকেট হারিয়ে ফেলে নিউজিল্যান্ড। ওপেনাররা দলের জন্য উল্লেখ্যযোগ্য অবদান রাখতে ব্যর্থ হয়। ক্রিস ওকস ও ব্রাইডন কার্সের দুর্দান্ত বোলিংয়ের দাপটে ময়দানে দাঁড়াতেই পারেননি পারেননি তিন টপঅর্ডার ব্যাটসম্যান ডেভন কনওয়ে, কেন উইলিয়ামসন ও রাচিন রাবিন্দ্রা। ফলে ম্যাচের অভিমুখ পুরোপুরি ঘুরে যায় ইংল্যান্ডের দিকেই। ১৬ বছর পর নিউজিল্যান্ডের মাঠে তাঁদেরকে হারিয়ে যথেষ্ট উচ্ছ্বসিত বেন স্টোকসের দল।