Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননার অভিযোগে বারাসতে গ্রেফতার বজরং দলের ৩ সদস্য

Share:

নিজস্ব প্রতিনিধি, বারাসত: বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননা করার অভিযোগে উত্তর ২৪ পরগনা জেলার বারাসত রেল স্টেশন থেকে তিন যুবককে গ্রেপ্তার করল বারাসত থানার(Barasat P.S.) পুলিশ। বুধবার জনবহুল বারাসত রেলস্টেশনে বাংলাদেশের জাতীয় পতাকা এঁকে তার ওপর দাঁড়িয়ে অবমাননা করার কাজ করছিল হিন্দু সনাতনী সংগঠন বজরং দলের সদস্যরা। সেই সময় খবর পেয়ে বারাসত থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং আন্দোলনরত যুবকদের মধ্যে থেকে প্রথমে দুজনকে গ্রেফতার করে। পরে আরো একজনকে গ্রেফতার করে পুলিশ। বজরং দল(Bajarang Dal) এর ওই তিন সদস্যের নাম আর্য দাস, সুবীর দাস ও রিপন চ্যাটার্জী।

বজরং দলের তরফ থেকে সংগঠন প্রধান বাপন বিশ্বাস জানান, বাংলাদেশে ভারতীয় পতাকা অবমাননার প্রতিশোধ নিতেই তারা এই ধরনের কর্মসূচি নিয়েছেন। তবে গ্রেফতার হওয়া তিন সহযোগীকে যদি পুলিশ না ছাড়লে তারা বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারিও দিয়েছেন। সম্প্রতি ত্রিপুরার আগরতলায় বাংলাদেশের সহকারী দূতাবাস ভাঙচুর ও হামলার অভিযোগে গ্রেপ্তার করা হয় ৭ জনকে এবং সাসপেন্ড করা হয় তিন পুলিশ আধিকারিককে। তারপরেই নড়েচড়ে বসে দিল্লীর সরকার এবং ত্রিপুরার রাজ্য সরকার। কঠোর নিরাপত্তা ব্যবস্থা করা হয় ত্রিপুরা(Tipura) আগরতলায় বাংলাদেশ হাইকমিশনের অফিসে।

নিরাপত্তা নেই এই অভিযোগে বাংলাদেশ দূতাবাস বন্ধ করে দেন উপদেষ্টা সরকার। যদিও পশ্চিমবঙ্গের প্রথম থেকে এই বিষয়ে সচেতন ও করা মনোভাব দেখিয়েছেন মমতা সরকার। কলকাতা স্থিত বাংলাদেশ উপ হাই কমিশনের অফিসেও ত্রিস্তরীয় নিরাপত্তা বলয় তৈরি করেছে পশ্চিমবঙ্গ সরকার। কেবলমাত্র কলকাতা পুলিশ নয়, রাজ্য পুলিশও মোতায়ন করা হয়েছে বাংলাদেশের কলকাতাস্থিত উপ রাষ্ট্রদূতাবাসে। ইতিমধ্যেই কলকাতা সহ পশ্চিমবঙ্গের সর্বত্র বিজেপি প্রভাবাধীন হিন্দু সংগঠন গুলি বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে মিছিল মিটিং অবরোধ সহ প্রতিদিন একাধিক কর্মসূচি পালন করছেন। তবে কোথাও কোনো জায়গায় সাম্প্রদায়িক অসন্তোষ যাতে না দেখা দেয় তার জন্য সজাগ আছে পশ্চিমবঙ্গের পুলিশ।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00