জামিন শুনানির আগেই চিন্ময় প্রভুর আইনজীবীর উপরে প্রাণঘাতী হামলা, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন

Share:

নিজস্ব প্রতিনিধি, চট্টগ্রাম: আশঙ্কা্‌ই সত্যি হল। বাংলাদেশে বিপন্ন হিন্দুদের অধিকার রক্ষায় লড়াই করা চিন্ময়কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন শুনানি ভেস্তে দিতে নখদাঁত বের করে ঝাঁপাল মোল্লা মুহাম্মদ ইউনূসের সরকার। জামিন শুনানির কয়েক ঘন্টা আগেই প্রাণঘাতী হামলা চালানো হয়েছে চিন্ময় প্রভুর আইনজীবী রমেন রায়ের উপরে। মুসলিম মৌলবাদীদের বেধড়ক মারধরে আশঙ্কাজনক অবস্থায় এক হাসপাতালের আইসিইউতে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন তিনি। ফলে মঙ্গলবারের শুনানিতে কোনও আইনজীবী আদৌ চিন্ময় প্রভুর হয়ে আদালতে আইনি লড়াই চালাবেন কিনা, তা নিয়ে সংশয় দেখা দিয়েছে।

গত ৫ অগস্ট পাকিস্তানপ্রেমী সেনাবাহিনীর বিদ্রোহের মুখে দেশ ছেড়ে পালিয়ে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর বঙ্গবন্ধু কন্যার দেশত্যাগের পরেই শুরু হয় হিন্দু নিধন যজ্ঞ। আর সেই যজ্ঞের প্রধান পুরোহিত হয়ে আসরে অবতীর্ণ হয়েছেন মুক্তিযুদ্ধের সময়ে হিন্দু মহিলাদের ধর্ষণ ও গণহত্যার ক্ষেত্রে পাক সেনাদের ইন্ধন জোগানো আলবদর বাহিনীর পৃষ্ঠপোষক মোল্লা মুহাম্মদ ইউনূস। হিন্দুদের বাড়ি-ঘর এবং মন্দির জ্বালিয়ে দেওয়ার পাশাপাশি বেলাগামভাবে হিন্দু মহিলাদের ধর্ষণ ও খুন করে চলেছে জামায়াত-বিএনপি সহ বিভিন্ন মৌলবাদী সংগঠনের সদস্যরা। বিপন্ন হিন্দুদের পাশে দাঁড়িয়ে প্রতিবাদ করায় গত সোমবার (২৫ নভেম্বর) ঢাকা বিমানবন্দর থেকে পুণ্ডরীক ধামের প্রধান তথা ইসকন সংগঠক চিন্ময়কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেফতার করে সরকারি খুনি বাহিনী হিসাবে পরিচিত ঢাকা পুলিশের গোয়েন্দা শাখা।

পরের দিন মঙ্গলবার (২৬ নভেম্বর) চট্টগ্রাম আদালতে তাঁকে পেশ করা হলে বিচারক জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দেন। গত সাতদিন ধরে জেলেই রয়েছেন বাংলাদেশের বিপন্ন হিন্দুদের ত্রাণ কর্তা। গত রবিবার (১ ডিসেম্বর) আদালতে চিন্ময় প্রভুর হয়ে জামিনের আর্জি জানিয়েছিলেন তাঁর আইনজীবিরা। বিচারক জানিয়ে দেন, ‘মঙ্গলবার জামিন শুনানি হবে’। আর ওই জামিন শুনানিতে যাতে কোনও হিন্দু আইনজীবী চিন্ময় প্রভুর হয়ে লড়তে না পারেন তার জন্য নতুন ষড়যন্ত্র করে মোল্লা ইউনূসের সরকার। গত মঙ্গলবার যিনি চট্টগ্রাম আদালতে চিন্ময় প্রভুর হয়ে আইনি লড়াই করেছিলেন সেই আইনজীবী শুভাশিস শর্মার বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা দায়ের করা হয়েছে। শুধু শুভাশিসবাবুই নন, আরও ৭০ হিন্দু আইনজীবীর নামে বিভিন্ন অভিযোগ এনে মামলা দায়ের করা হয়েছে। বাদ যাননি দুই হিন্দু সাংবাদিকও আয়ান শর্মা ও শুকলাল দাসের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

চিন্ময় প্রভুর হয়ে যাতে কেউ আইনি লড়াই না চালান তার জন্য হিন্দু আইনজীবীদের বাড়ি ও চেম্বারে আগাতার হামলা চালাচ্ছে চট্টগ্রামের জামায়াত ইসলামীর আমীর শাহজাহান চৌধুরীর নেতৃত্বে জঙ্গিরা। রিগান আচার্যের পরে হামলা চালানো হয় রমেন রায়ের উপরে। সোমবার রাতে ইসকন নেতা রাধারমন দাস সমাজমাধ্যম ‘এক্স’ হ্যান্ডেলে (পূর্বতন টুইটার) এক পোস্টে চিন্ময় প্রভুর আইনজীবী রমেন রায়ের আক্রান্ত হওয়ার কথা জানিয়েছেন। পোস্টে নিগৃহীত আইনজীবীর ছবি দিয়ে তিনি লিখেছেন, ‘অ্যাডভোকেট রমেন রায়ের জন্য প্রার্থনা করবেন। তাঁর  একমাত্র ‘দোষ’ ছিল আদালতে চিন্ময় কৃষ্ণ প্রভুর হয়ে লড়াই করা। ইসলামি জিহাদিরা তাঁর বাড়ি ভাঙচুর চালানোর পাশাপাশি নৃশংসভাবে মারধর করেছে। আইসিইউতে জীবন মৃত্যুর সঙ্গে লড়ছেন রমেন রায়।’

চিন্ময় প্রভুকে জামিন নয়, চট্টগ্রামের জেলা ও দায়রা বিচারককে নির্দেশ প্রধান বিচারপতির

রাতেই ভয়াবহ অগ্নিসংযোগ, পুড়ে ছাই বিগ্রহ, দাবি ইসকনের

“গেরুয়া বসন নয়”, বাংলাদেশের ইসকনের সাধুদের পরামর্শ কলকাতা শাখার

মিলল না জামিন, আরও এক মাস চট্টগ্রামের জেলে চিন্ময় প্রভু

চিন্ময় প্রভুর জামিন শুনানির আগেই হিন্দু আইনজীবীদের বাড়ি-বাড়ি সাদা থান পৌঁছে দিল জামায়াত জঙ্গিরা

চিন্ময় প্রভুর জামিন শুনানি আজ, রায়ের দিকে তাকিয়ে বিশ্বের সনাতনীরা

‘চিন্ময় প্রভুর হয়ে মামলা লড়লে কচুকাটা করব’, চট্টগ্রামে হিন্দু আইনজীবীদের হুমকি জামায়াত জঙ্গিদের

ইসকনকে নিষিদ্ধ করতে রাজি হল না বাংলাদেশ হাইকোর্ট, জোর ধাক্কা মুসলিম জঙ্গি-মৌলবাদীদের

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]