বিপদে ভারত,  মোস্ট ওয়ান্টেড গ্যাংস্টারকে জামিন দিল কানাডা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ কয়েক দশক ধরে ভারত ও কানাডার মধ্যে সম্পর্কে  গভীর ফাটল ধরেছে ৷ এই আবহে এবার ভারতের মোস্ট ওয়ান্টেড গ্যাংস্টার আরশদীপ সিং গিল ওরফে আরশ দালাকে জামিন দিল কানাডার আদালত। ৩০ হাজার ডলারের জামিনের বিনিময়ে তার মুক্তির  নির্দেশ দেওয়া হয়েছে বলে খবর। আর তাতেই চিন্তা বাড়ছে ভারতের বিদেশ মন্ত্রকের।

কানাডা আদালতে আরশ দালালের পরবর্তী শুনানি হবে ২৪ ফেব্রুয়ারি ২০২৫ সালে। বলা বাহুল্য, আরশ ভারতে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের জন্য ওয়ান্টেড ছিল । তাঁর ওপর অনেক দিন ধরে গোয়েন্দা সংস্থার নজরদারি চালিয়েছে। তবে কানাডার পুলিশের হাতেই গ্রেফতার হয়েছিলেন আরশ দালা।

উল্লেখ্য,  ২০২৩ সালে খালিস্তানি সন্ত্রাসী হরদীপ সিং নিজ্জারকে হত্যার পর থেকে আরশ দালা নিষিদ্ধ খালিস্তান টাইগার ফোর্স (কেটিএফ) এর নেতৃত্ব দিচ্ছেন।  হরদীপ নিজ্জারের ঘনিষ্ঠ সহযোগী আরশ একাধিকবার পঞ্জাবের বেশ কিছু জায়গায় হামলা চালিয়েছেন। শুধু নিজ্জর নয় বাব্বর খালসা আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠনের সাথে যুক্ত ছিল  আরশ দালা।   যেমন, ২০২২ সালে দালা এবং নিজ্জার ডেরা সাচ্চা সৌদা সদস্য মনোহর লাল হত্যার সাথে যুক্ত ছিল । শুধু তাই  নয় ২০২৪ সালে দালা পঞ্জাবের এক কংগ্রেস নেতার হত্যার সঙ্গে জড়িত ছিলেন। ১৯৯৫ সালে প্রাক্তন মুখ্যমন্ত্রী বিয়ন্ত সিংকে হত্যার সাথে জড়িত ছিল আরশ দালা। তাই মোস্ট ওয়ান্টেড গ্যাংস্টারকে জামিনে চিন্তা বাড়ছে ভারতের।

জুনিয়র হকি বিশ্বকাপে অংশ নিতে ভারতে আসছে পাকিস্তান

ইউক্রেনে ৬২৯ মিসাইল-ড্রোন দিয়ে ভয়াবহ হামলা চালাল রাশিয়া, নিহত ১৪

ট্রাম্পের শুল্কারোপের ফল, তাসের ঘরের মতো ভেঙে পড়ল ভারতীয় শেয়ার বাজার

রুশ-ইউক্রেন দ্বন্দ্ব ‘মোদির যুদ্ধ’, ‘ভারতীয়রা অহঙ্কারী’- হোয়াইট হাউজের একের পর এক শাণিত বাণে বিদ্ধ ভারত

এক কদম এগোল ভারত, ওড়িশা উপকূলে প্রথম এয়ার ডিফেন্স সিস্টেমের উড়ান পরীক্ষা সম্পন্ন DRDO’র

ট্রাম্পের ওপর গোঁসা, মার্কিন যুক্তরাষ্ট্রে ডাক পরিষেবা স্থগিত করল কেন্দ্র

মার্কিন যুক্তরাষ্ট্রে হত্যার অভিযোগে গ্রেফতার ভারতীয় বংশোদ্ভূত ট্রাক চালক

প্রয়োজন প্রায় চার কোটি টাকা! সন্ত্রাসী ঘাঁটি পুনর্নির্মাণের জন্য মসজিদের আড়ালে চলছে অর্থ সংগ্রহ

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]