চিটফান্ডের টাকা ফেরতের জন্য গড়া কমিটির চেয়ারম্যান বদল, কাকে দায়িত্ব দিল হাইকোর্ট?

Share:

নিজস্ব প্রতিনিধি: চিটফান্ড কাণ্ডে(Chit Fund Issue) প্রতারিতদের টাকা ফিরিয়ে দেওয়ার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার(West Bengal Government)। ইতিমধ্যেই সরকারি তৎপরতার কারণে বহু মানুষ নিজেদের চিটফান্ডে বিনিয়োগ বিনিয়োগ করা অর্থ ফেরত পেতে সক্ষম হয়েছেন। সারদা-সহ অন্যান্য চিটফান্ড সংস্থার কারণে যাঁরা আর্থিকভাবে প্রতারিত হয়েছেন, তাঁদের টাকা ফেরত দেওয়ার বিষয়টি তদারকির জন্য একটি কমিটি গঠন করা হয়েছিল কলকাতা হাই কোর্টের তরফে। সেই কমিটির মাথায় ছিলেন অবসরপ্রাপ্ত বিচারপতি শৈলেন্দ্রপ্রসাদ তালুকদার। চিটফান্ড সংস্থাগুলির সম্পত্তি নিলামে বিক্রি করে প্রতারিতদের টাকা ফেরত দেওয়া হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। আদালত জানিয়েছিল, হাই কোর্টের তত্ত্বাবধানে কাজ করবে তালুকদার কমিটি। তবে সেই কমিটির কাজের খরচ জোগাবে রাজ্য সরকার।

আরও পড়ুনঃ আরজি কর ইস্যু নিয়ে ফের সরব মুখ্যমন্ত্রী, স্বাস্থ্যসাথীর অপব্যবহারকারীদের শাস্তির হুঁশিয়ারি মমতার

এরপর তালুকদার কমিটি অর্থলগ্নি সংস্থাগুলির সম্পত্তির মাধ্যমে টাকা ফেরানোর কাজ জারি রেখেছে। ইতিমধ্যেই প্রতারিতদের অনেকে টাকা ফেরত পেয়ে গিয়েছেন। তবে কাজ এখনও বাকি রয়েছে। এরইমধ্যে বিচারপতি এসপি তালুকদার অসুস্থ হয়ে পড়ায় তালুকদার কমিটির চেয়ারম্যান পদে পরিবর্তনের প্রয়োজন হয়। তাঁকে সরিয়ে চিটফান্ড কমিটির নতুন চেয়ারম্যান করা হয়েছে অবসরপ্রাপ্ত বিচারপতি সুব্রত তালুকদারকে। কলকাতা হাই কোর্টের বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি গৌরাঙ্গ কান্তের ডিভিশন বেঞ্চ এই সংক্রান্ত সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গিয়েছে।

আরও পড়ুনঃ বিদেশের বাজারে বাড়ছে কদর, জাতীয় ক্যাটালগে স্থান পেল বাংলার কাঠের মুখোশ ও টেরাকোটার মূর্তি

হাই কোর্টের ডিভিশন বেঞ্চ জানিয়েছে, আগামী বছরের ১লা জানুয়ারি থেকে চিটফান্ড কমিটির চেয়ারম্যান পদে দায়িত্ব নেবেন বিচারপতি সুব্রত তালুকদার। প্রসঙ্গত উল্লেখ্য, চিটফান্ডের রমরমা বাজারে বাংলার বহু মানুষ অধিক অর্থ লাভের আশায় এই সংস্থাগুলিতে বিনিয়োগ শুরু করেন। কিন্তু পরবর্তীকালে এই চিটফান্ড সংস্থাগুলি প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ হয়। নিজেদের প্রাপ্য অর্থ থেকে বঞ্চিত হন সাধারণ মানুষ। এরপর আমানতকারীদের তরফ থেকে ২০১৮ সালে রাজভবন অভিযান করা হয়েছিল। এরপর মূলত রাজ্য সরকার এবং তালুকদার কমিটির যৌথ উদ্যোগে বহু মানুষ নিজেদের বিনিয়োগ করা অর্থ ফেরত পেয়েছেন। আগামীতেও বঞ্চিতদের অর্থ ফিরিয়ে দেওয়ার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে।

কলকাতা হাইকোর্টের সামনে গায়ে কেরোসিন তেল ঢেলে দুই মহিলার আত্মহত্যার চেষ্টা, হুলুস্থুলু কাণ্ড

বিজেপি কর্মী অভিজিৎ সরকারের খুনের ঘটনায় সিবিআই তদন্তে অসন্তুষ্ট বিচারপতি

২১ জুলাই সকাল ৯’টা থেকে দু’ঘণ্টার জন্য কলকাতায় মিছিল নয় ,নির্দেশ হাইকোর্টের

RG Kar দুর্নীতির মামলায় প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ-সহ ৫ জনের বিরুদ্ধে চার্জগঠন

‘অনুব্রতের কু-কথা’, জাতীয় মহিলা কমিশনকে ভর্ৎসনা করল কলকাতা হাইকোর্ট

হেস্টিংসে শিশু কন্যাকে ধর্ষণ ও খুনের ঘটনায় দোষীর মৃত্যুদণ্ডের সাজা খারিজ হাইকোর্টে

বহরমপুরে প্রকাশ্য রাস্তায় প্রেমিকাকে কুপিয়ে খুন করায় দোষী প্রেমিককে আমৃত্যু কারাবাসের সাজা

‘নিজেরা শিক্ষক, ভুলছেন কেন?’, চাকরিহারাদের প্রশ্ন হাইকোর্টের

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]