অফ ফর্মে অধিনায়ক সূর্য কুমার যাদব, নির্ণায়ক ম্যাচে চিন্তা বাড়ছে ভারতের

Share:

নিজস্ব প্রতিনিধি: টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪ জেতার পর এখন ভারতের লক্ষ্য আসন্ন ২০২৬-এর বিজয়ী ট্রফিও নিজেদের হস্তগত করা। ২০২৬-এর লক্ষ্যকে সামনে রেখেই তিল তিল করে নয়া স্কোয়াড গড়ে তুলছেন কোচ ভি ভি এস লক্ষ্মণ। কিন্তু নির্ণায়ক ম্যাচে একটু হলেও চাপে রয়েছে ভারত। এখনও পর্যন্ত সিরিজে মোটের উপর ভারতের পারফর্মেন্স আশানুরূপ। সঞ্জু স্যামসন, তিলক ভার্মা আগের ম্যাচগুলিতে সেঞ্চুরি হাঁকিয়েছেন। বোলাররাও যথেষ্ট সফল। তবে চিন্তা বাড়াচ্ছে খোদ ক্যাপ্টেনের অফ ফর্ম।

আরও পড়ুনঃ অত্যাচারী স্বামী জামিন পাওয়ায় সটান ‘স্বেচ্ছামৃত্যুর’ অনুমতি চেয়ে রাষ্ট্রপতিকে চিঠি স্ত্রীর

২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনাল ম্যাচে একটি ক্যাচ আউট করার মাধ্যমে খেলার মোড় পুরোপুরি ঘুরিয়ে দেন সূর্য কুমার যাদব। ওই ঐতিহাসিক ক্যাচটিকে উইনিং ক্যাচ হিসেবেও মনে করেন অনেকেই। ওই একটি ঘটনা রীতিমতো সূর্য কুমার যাদবকে ন্যাশনাল হিরো বানিয়ে দেয়। টিমে অনেকখানি বেড়ে যায় সূর্যর গুরুত্ব। সাফল্যের রেশ ধরেই তাঁকে আগামীতে অধিনায়কত্বের সুযোগ দেওয়া হয়। কিন্তু নির্ণায়ক ম্যাচে আশানুরূপ ফল করতে ব্যর্থ হচ্ছেন সূর্য। এটিই ভারতের জন্য এই মুহূর্তের সবচেয়ে বড় সমস্যা বলে মনে করা হচ্ছে।

তবে শুধু সূর্য নয়, একই অবস্থা রিঙ্কু সিংয়েরও। তিন ম্যাচে তাঁর সংগ্রহ ১১, ৯ ও ৮ রান। অন্যদিকে সূর্য তিন ম্যাচে সংগ্রহ করেছেন ২১, ৪, ১ রান। গত আইপিএলের সময় থেকেই অফ ফর্ম চলছে রিঙ্কুর। কলকাতা নাইট রাইডার্সের হয়ে শুরুর দিকে ভালো পারফর্মেন্স করলেও সিরিজের শেষের দিকে তাঁর উল্লেখযোগ্য কোনও অবদান ছিল না টিমের প্রতি। একইভাবে সূর্য কুমার যাদবের বর্তমান ফর্ম নিয়েও যথেষ্ট চিন্তিত ভারতীয় ক্রিকেট বোর্ড।

আরও পড়ুনঃ বর্ধিত হারে পেনশন দেওয়ার প্রক্রিয়াই বন্ধ করে দিল কেন্দ্রীয় সরকার

আজ জোহানেসবার্গে নির্ণায়ক ম্যাচে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে টিম ইন্ডিয়া। ঘরের মাঠে সিরিজে সমতা ফেরাতে মরিয়া হয়ে উঠবে মার্করামরা একথা বলাই বাহুল্য। যথেষ্ট গোছানো টিম হলেও ভারতীয় স্পিনারদের বিরুদ্ধে তেমন স্বচ্ছন্দ্য দেখাচ্ছে না প্রোটিয়া বাহিনীকে। দারুণ ফর্মে আছেন স্পিনার বরুণ চক্রবর্তী। তাঁর সঙ্গে রবি বিষ্ণোই ও অক্ষর প্যাটেলকে জুড়ে দেওয়া হচ্ছে। নতুন বলে অর্শদীপ সিং বেশ ভয়ঙ্কর। অতিরিক্ত পেসার না খেলালে হার্দিকই অন্যদিক থেকে তাঁর সঙ্গী হবেন। ফলে সব মিলিয়ে জমে যাবে আজকের নির্ণায়ক ম্যাচ। কে জিতবে তা এখনই বলা কঠিন। এদিনের ম্যাচ শুরু হবে ভারতীয় সময় রাত সাড়ে আটটায়।

এশিয়া কাপের জন্য ভারতীয় দল ঘোষিত, কে হলেন অধিনায়ক? ঠাঁই পেলেন কারা?

সপা সাংসদকে বিয়ের সিদ্ধান্তই কাল, ভোটার সচেতনতা প্রচার থেকে রিঙ্কুকে বাদ দিল নির্বাচন কমিশন

সূর্যের অর্ধশতরানের দৌলতে পঞ্জাবকে ১৮৫ রানের লক্ষ্য দিল মুম্বই

ম্যাচ শেষ হতেই রিঙ্কুকে চড় কুলদীপ যাদবের, ফেরাল হরভজন-শ্রীশান্তের  স্মৃতি

ইডেন গার্ডেন্সে কলকাতা বনাম পঞ্জাব ম্যাচে গড়তে পারে ৫ রেকর্ড

রোহিত-সূর্যের দাপটে চেন্নাইকে দুরমুশ করে জয়ী মুম্বই

সুনীল-বরুণের ঘূর্ণির ফাঁদে আইপিএলের ইতিহাসে সর্বনিম্ন স্কোর চেন্নাইয়ের

ব্যাটে-বলে দাপট দেখিয়ে হায়দরাবাদকে পর্যুদস্ত করে জয়ী কলকাতা

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]