নিজস্ব প্রতিনিধিঃ হাতে রয়েছে মাত্র কয়েকটা দিন । তাই রাজ্যের ছয় আসনে উপনির্বাচন নিয়ে জোরকদমে প্রস্তুতি শুরু করেছে রাজ্যের শাসক দল তৃণমূল। সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে রাজপথ সব দিকেই চলছে প্রচার। যেমন – মেদিনীপুর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের প্রার্থী সুজয় হাজরার প্রচারের জন্য তৃণমূল দু’টি স্লোগান তৈরি করেছে। প্রথমটি হল- ‘মেদিনীপুর করবে জয়, ঘরের ছেলে সুজয়।‘ আর দ্বিতীয়টি হল- ‘ঘরের ছেলে লড়তে জানে, মাঠ কাঁপিয়ে খেলতে জানে।‘
মাদারহাটের তৃণমূল প্রার্থী জয়প্রকাশ টোপ্পোর জন্য স্লোগান বানিয়েছে শাসক দল। সেটি হল-‘ মাদারিহাটে পাতলে কান, তৃণমূলের জয়গান।‘ ঠিক একই ভাবে হাড়োয়ার ঘাসফুল প্রার্থী শেখ রবিউল ইসলাম এবং নৈহাটির প্রার্থী সনৎ দের জন্য স্লোগান নয় ভিডিও তৈরি করে প্রচারে নেমেছে তৃণমূল। সেই ভিডিও-তে দেখান হয়েছে,’ এনারা এলাকায় কী কী সেবামূলক কাজ করেছেন।‘
অন্যদিকে সোশ্যাল মিডিয়ার পাশাপাশি বাড়ি বাড়ি প্রচার, মিছিল, মিটিংয়েও দলীয় কর্মীরা। নির্বাচনী প্রচারে নেতৃত্ব দিচ্ছেন সুব্রত বক্সী, মন্ত্রী ফিরহাদ হাকিম, সুজিত বসু, ব্রাত্য বসু, সাংসদ পার্থ ভৌমিক, অরূপ চক্রবর্তী, রচনা বন্দ্যোপাধ্যায়- সহ ঘাসফুলের নেতৃবর্গ । এই প্রসঙ্গে তৃণমূল জয়প্রকাশ মজুমদার জানান, ‘ট্র্যাডিশনাল প্রচারের পাশাপাশি এখন সোশ্যাল মিডিয়াকেও অবজ্ঞা করা যায় না। তাই আমরা দুই দিকেই প্রচার চালাচ্ছি।‘ আগামী ১৩ নভেম্বর রয়েছে রাজ্যের ৬ আসনে উপনির্বাচন। তাই হাতে রয়েছে মাত্র ১ টা দিন। সেইজন্য শেষ মুহূর্তে প্রচার চালাচ্ছে রাজ্যের শাসক দল।