নিজস্ব প্রতিনিধি: ক্রিকেটের ময়দানে অশোভনীয় আচরণের কারণে এর আগে একাধিক খেলোয়াড়ের উপরেই নিষেধাজ্ঞা জারি হয়েছে(Cricketer Banned)। দৃষ্টান্তমূলক শাস্তির দেখাও মিলেছে ক্রিকেটের ইতিহাসে, যা বারংবার মনে করিয়ে দেয় খেলার ময়দানে সৌজন্যতা বজায় রাখার কথা। তবু আবেগের বশে অনেক সময়ই ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলেন খেলোয়াড়রা। আর সেই ভুলের মাশুল গুনতে হয় বেশ ভালোভাবেই। সম্প্রতি এমনই ঘটনা ঘটল জনপ্রিয় ক্রিকেটার আলজারি জোসেফের(Alzarri Joseph) সঙ্গে। অধিনায়কের উপরে ক্ষিপ্ত হয়ে মাঠ ছাড়ার কারণে বড় শাস্তি পেলেন এই ক্যারিবীয় ক্রিকেটার। আসন্ন দুই ম্যাচে নিষিদ্ধ করা হয়েছে আলজারি জোসেফকে।
আরও পড়ুনঃ বাংলার বাইরে সরছে না আরজি কর মামলা, সাফ জানাল শীর্ষ আদালত
ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে(ODI Series) জোসেফের ওই আচরণ মোটেই কাম্য ছিল না। ম্যাচের মধ্যে অধিনায়কের ওপর ক্ষোভ প্রকাশ করে মাঠ থেকে সটান বেরিয়ে যান তিনি। ঘটনার দিনই অনুমান করা হয়েছিল জোসেফের বিরুদ্ধে হয়তো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়। অবশেষে সেই জল্পনাই সত্যি হল। জানা গিয়েছে, এই ঘটনার জন্য অত্যন্ত অনুতপ্ত জোসেফ। পরবর্তীতে তিনি দলের অধিনায়ক শাই হোপ(Shai Hope) ও টিম ম্যানেজমেন্টের কাছে ক্ষমাও চেয়েছেন।
আরও পড়ুনঃ দরজা ভেঙে উদ্ধার চিকিৎসকের দেহ, তুমুল চাঞ্চল্য ঝাড়গ্রামে
ইংল্যান্ডের বিপক্ষে এদিনের ম্যাচে প্রথম থেকেই টিম সাজানো নিয়ে অসন্তুষ্ট ছিলেন জোসেফ। ফিল্ডিংয়ের সময় একাধিকবার মাঠ ছেড়ে বেরিয়ে যাচ্ছিলেন তিনি। এমনকি ইংল্যান্ডের জর্ডান কক্স আউট হওয়ার পর দলের সঙ্গে উদযাপনে মেতে উঠতে দেখা যায়নি তাঁকে। এদিন তাঁর চেহারায় সেই আনন্দ ফুটে ওঠেনি। এমনকি ওভার শেষ হওয়ার পর অধিনায়কের সঙ্গে কোনও আলোচনা না করেই মাঠ ছেড়ে বেরিয়ে যান জোসেফ। মাঠের বাইরে থাকা কোচ ড্যারেন স্যামি তাঁকে বোঝানোর চেষ্টা করলেও তাতে কাজ হয়নি। এর ফলে বিপাকে পড়ে যায় টিম। পঞ্চম ওভারে ১০ জন নিয়েই ফিল্ডিং করে ওয়েস্ট ইন্ডিজ। জোসেফের এহেন আচরণের কারণেই তাঁকে আসন্ন দুটি ম্যাচে পুরোপুরি নিষিদ্ধ করা হয়েছে।