17 বছরের জুয়েল এবার খেলবে ওয়েস্ট ইন্ডিজের হয়ে, চেনেন তাকে?

Share:

নিজস্ব প্রতিনিধি: ওয়েস্ট ইন্ডিজ টিমে খেলার জন্য ডাক পেলেন সেদেশের অনূর্ধ্ব 18- র জুয়েল অ্যান্ড্রু। সাধারণত উইকেটকিপার হিসেবে খেললেও ব্যাট হাতে দারুণ ঝড় তুলতে সক্ষম এই তরুণ নিজের ভবিষ্যত গড়ার সুযোগ পেয়েছে। খুব শীঘ্রই তিন ম্যাচের টি টোয়েন্টি ও ওয়ানডে সিরিজ খেলার উদ্দ্যেশে শ্রীলঙ্কায় পারি দেবে ওয়েস্ট ইন্ডিজ দল। যদিও স্কোয়াড ঘোষণার আগেই দল থাকে সরে গিয়েছেন আন্দ্রে রাসেল, নিকোলাস পুরাণের মতো খেলোয়াড়রা। কাজেই সেই শূন্যতাই সুযোগ হয়ে উঠল জুয়েলের কাছে।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, বর্তমানে ওয়েস্ট ইন্ডিজের ওয়ানডে স্কোয়াডে খেলবেন জুয়েল। সেই দায়িত্বেই ডাকা হয়েছে তাকে। তবে আসন্ন শ্রীলঙ্কা ম্যাচে যদি জুয়েলকে রাখা হয় তবে তা এই কম বয়সীর জন্য নতুন মোড় তৈরি করতে পারে। ইতিহাসে নজর রাখলে দেখা যাবে, এর আগে ওয়েস্ট ইন্ডিজের হয়ে সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে আত্মপ্রকাশ করেছিলেন 17 বছর বয়সী ডেরেক সিলি ও আরেক নামজাদা খেলোয়াড় গারফিল্ড সেবার্স। সেই সময়ে ওয়েস্ট ইন্ডিজের অন্যতম খেলোয়ার হিসেবে বিবেচিত হয়েছিলেন অলরাউন্ডার সেবার্স।

আরও পড়ুন:আইপিএলে নয়া নজির আন্দ্রে রাসেলের

প্রসঙ্গত, জুয়েলের ক্রিকেট ক্যারিয়ারে চোখ রাখলে দেখা যাবে, ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে 7 ম্যাচ, 3 এ লিস্ট ম্যাচে 8 ম্যাচ খেলেছেন জুয়েল। এই ম্যাচ গুলিতে জুয়েল পারফরম্যান্স নজর কেড়েছিল ইয়ান বিশপ থেকে শুরু করে ভিভি রিচার্ডসদের। পূর্বের প্রথম ক্রিকেট টুর্নামেন্ট ম্যাচে 50 রান করে অপরাজিত থেকেছেন জুয়েল। সময়ের সাথে সাথে তার ক্রিকেট আরও উন্নত হয়েছে। বলে রাখা ভাল, জুয়েলের দুর্দান্ত পারফরম্যান্স অনেক ক্ষেত্রেই মাত দিয়েছে বহু তাবড় তাবড় খেলোয়াড়দের। তাই তো ওয়েস্ট ইন্ডিজ কোচ ড্যারেন স্যামির নজরেও তিনি আলাদা জায়গায় রয়েছেন।

১৪.৩ ওভারে মাত্র ২৭ রানেই অলআউট হয়ে লজ্জার রেকর্ড ওয়েস্ট ইন্ডিজের

বাংলাদেশকে চুনকাম করে একদিনের সিরিজ জিতল ওয়েস্ট ইন্ডিজ

রাদারফোর্ডের অনবদ্য শতরান, ক্যারিবীয়দের বিরুদ্ধে হার দিয়ে ওয়ানডে সিরিজ শুরু বাংলাদেশের

বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজে বড়সড় পরিবর্তন আনলো ওয়েস্ট ইন্ডিজ

অধিনায়কের উপরে ক্ষিপ্ত হয়ে মাঠ ছেড়ে যাওয়ায় বড় শাস্তি পেলেন ক্যারিবীয় ক্রিকেটার

‘অবসর নয়’, নিজের দেশের হয়ে বিশ্বকাপ খেলতে চান রাসেল

শনিবার বিশ্বকাপের ফাইনাল ম্যাচে বৃষ্টির সম্ভাবনা

চলতি বিশ্বকাপেও শেষ চারে ওঠার আগে ছিটকে গেল আয়োজক দুই দেশ

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]