Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ঢাকায় মুসলিম মৌলবাদীদের তাণ্ডব, রমনা কালীমন্দিরের গেট মুড়ে দেওয়া হল তাবলীগের ব্যানারে

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: শেখ হাসিনা জমানার অবসানের পরেই অন্তর্বর্তী সরকারের ইন্ধনে নখদাঁত বের করে ঝাঁপিয়ে পড়েছে ইসলামি জিহাদিরা। মঙ্গলবার (৫ নভেম্বর) ঢাকার সোহরাওয়ার্দি উদ্যানে ইসলামী মহাসম্মেলনের ডাক দিয়েছিল একাধিক কট্টর মৌলবাদী সংগঠন। ওই সম্মেলন উপলক্ষে রমনা কালী মন্দিরের গেটে গায়ের জোরে লাগানো হয় তাবলীগের ব্যানার। শুধু তাই নয়, সোহরাওয়ার্দি উদ্যান সংলগ্ন শাহবাজ শাহের মাজারে ভাঙচুর চালিয়ে দানবাক্স লুঠ করে নেয় তথাকথিত উগ্র ইসলামী জিহাদিরা। পুলিশ সব কিছু দেখেও নীরব দর্শকের ভূমিকা পালন করেছিল। আর প্রশাসনের এমন নির্বিকল্প সমাধিস্থ হওয়ার বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন সাধারণ মানুষ। অনেকেই সমাজমাধ্যমে প্রশ্ন তুলেছেন, ‘দেশটা তালিবানদের দখলে চলে গেল কী?’

বিশ্ব ইজতেমা আয়োজন নিয়ে কার্যত মুখোমুখি কাদিয়ানি ও কাওমি মতাদর্শে বিশ্বাসী মুসলিমদের দুটি গোষ্ঠী। ভারতের প্রখ্যাত ধর্ম প্রচারক তথা তাবলীগ জামাতের স্বঘোষিত আমির সাদ কান্ধলভিকে বাংলাদেশের মাটিতে পা রাখতে না দেওয়ার দাবি জানিয়ে এদিন শক্তি প্রর্শনের ডাক দিয়েছিল হেফাজতে ইসলামী-সহ একাধিক মুসলিম ধর্মভিত্তিক সংগঠন। গোটা সোহরাওয়ার্দি উদ্যান দখল নিয়েছিল কয়েক লক্ষ মুসল্লি।

নিজেদের শক্তি দেখাতে রমনা কালী মন্দিরের মূল গেট তাবলীগের পোস্টারে ঢেকে দেয়। ওই ছবি সমাজমাধ্যমে ভাইরাল হতেই শোরগোল পড়ে যায়। অনেকেই প্রশ্ন তোলেন, হিন্দু মন্দিরের গেটে মুসলিম সংগঠনের পোস্টার-ব্যানার টাঙানো কী ধর্মীয় আগ্রাসন নয়? যদিও রমনা কালী মন্দির পরিচালন সমিতির পদাধিকারীরা (রাজনৈতিক ধান্ধাবাজ এবং পাল্টিবাজ) হিসাবেই খ্যাত) এ বিষয়ে মুখ খোলেননি।

তবে রমনা কালী মন্দিরের পরিচালন সমিতির নপুংশক পদাধিকারীরা মুখ না খুললেও তথাকথিত ইসলামি জিহাদিদের বিরুদ্ধে সরব হয়েছেন সোহরাওয়ার্দি উদ্যান সংলগ্ন হাজী খাজা শাহবা‌জ (রাহ:) মাজারের খাদেম জহিরুল ইসলাম। তিনি অভিযোগ করেছেন, ইসলামী মহা সম্মেলনে যোগ দিতে আসা ইসলামি জিহাদিদের একাংশ মাজারে ব্যাপক ভাঙচুর চালিয়েছে। তার পরে দানবাক্স লুঠ করে নিয়ে চলে গিয়েছে। হামলাকারীদের বাধা দিতে গিয়ে মাজারের বেশ কযেকজন কর্মী মারধরের শিকার হয়েছেন।

আচমকাই ঢাকার রমনা কালী মন্দিরে ছুটে গেলেন বাংলাদেশের তিন বাহিনীর প্রধান, কী ঘটল?

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00