নিজস্ব প্রতিনিধিঃ বর্তমানে ফ্লিপকার্টে (Flipkart) চলছে দিওয়ালি অফার ( Big Diwali Sale )। আর এই সেলে Samsung নিয়ে এসেছে দুর্দান্ত অফার। প্রায় ১৩,০০০ টাকা কমে মিলতে চলেছে Samsung Galaxy A54 5G। তাই যদি এই ফোনটি কিনতে চান তাহলে চটপট Flipkart থেকে কিনে ফেলুন এই 5G মোবাইলটি।
Samsung Galaxy A54 5G দাম কত ?
Samsung Galaxy A54 5G ফোনের 8 GB RAM+128 GB স্টোরেজের মডেলটি দাম ছিল ৩৮,৯৯৯ টাকা। তা ফ্লিপকার্টে কমে হয়েছে ২৫,৯৮৯ টাকা। ঠিক তেমনি 8 GB RAM+ 256 GB স্টোরেজের মডেলটি দাম ছিল ৪০,৯৯৯ টাকা। তা এই সেলে হয়ে দাঁড়িয়েছে ২৭,৯৯৯ টাকা। এখান থেকেই স্পষ্ট যে Flipkart Big Diwali Sale-এ এই 5G স্মার্ট ফোনটির দাম প্রায় ১৩ হাজার টাকা কমেছে।
Samsung Galaxy A54 5G ফিচার
ডিসপ্লে- 6.4-ইঞ্চি FullHD+ ডিসপ্লে রয়েছে। এটি সুপার AMOLED স্ক্রিন এবং 120Hz রিফ্রেশ রেটে কাজ করে।
প্রসেসর- 380 অক্টাকোর প্রসেসর রয়েছে এই স্মার্ট ফোনে।
ব্যাটারি- এই স্মার্টফোনে ব্যাটারি দেওয়া হয়েছে 5000mAh । সঙ্গে রয়েছে 25W ফাস্ট চার্জি সাপোর্ট।
ক্যামেরা – ফোনটিতে 50MP প্রাইমারি সেন্সর, 12MP আল্ট্রো ওয়াইড লেন্স এবং 5MP ম্যাক্রো লেন্স রয়েছে । আর সেলফি ক্যামেরা 32MP পাওয়া যাবে।