নিজস্ব প্রতিনিধিঃ বর্তমানে ফোন রিচার্জের টাকা বাড়িয়েছে জিও, এয়ারটেল এবং VI মত কোম্পানি। আর তাতে কার্যত নাজেহাল অবস্থা আমজনতা। এই সময় বাজারে BSNL এর চাহিদা বাড়ছে। কারণ, গ্রাহকদের আকৃষ্ট করতে সস্তা প্রিপেইড প্ল্যান চালু করছে এই কোম্পানি। আর তাতেই আকৃষ্ট হচ্ছেন একাধিক গ্রাহক।
BSNL দিচ্ছে কম দামে দীর্ঘ ভ্যালিডিটিও অফার। বর্তমানে ৭৯৭ টাকায় প্রিপেইড রিচার্জ প্ল্যান চালু করা হয়েছে। যেখানে প্রতিদিন মিলবে ফ্রি ডেটা সহ আনলিমিটেড কলিং সুবিধা । আর এই প্ল্যান বৈধ থাকবে ৩০০ দিন পর্যন্ত। বলা বাহুল্য, ৭৯৭ টাকার রিচার্জ প্ল্যানে পাওয়া সুবিধা মাত্র ৬০ দিন পর্যন্ত থাকবে। সেইসময় প্রতিদিন মিলবে ২ জিবি করে মোবাইল ডেটা, আনলিমিটেড কলিং এবং ১০০ টা SMS। তবে প্ল্যানের ভ্যালিডিটি ৩০০ দিনই থাকবে। কিন্তু সেইসময় ডেটা স্পিড কমে 40kbps হয়ে যাবে।
উল্লেখ্য, গত জুলাই মাস থেকে মোবাইল রিচার্জের দাম বাড়িয়েছে বেসরকারি টেলিকম কোম্পানিগুলি। এই রিচার্জ প্ল্যানের মূল্য বৃদ্ধি ভালভাবে নেয়নি গ্রাহকরা। আর এই সময় রিচার্জের দাম কমিয়ে বাজারে আসে BSNL। আর তাতেই দাম বৃদ্ধি থেকে মুক্তি পেতে সরকারি টেলিকম কোম্পানি BSNL-এর দিকে ঝুঁকেছেন। এই আবহে গ্রাহকদের জন্য আরও সস্তার রিচার্জ আনল টেলকম সংস্থা BSNL।