Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

হাওড়ার মঙ্গলাহাটের দোকানদারদের পুনর্বাসনের জন্য Twin Tower Market গড়বে রাজ্য

মঙ্গলাহাটের দোকানদারদের পুনর্বাসনের জন্য Twin Tower Market তৈরি করবে রাজ্য সরকার। মার্কেট তৈরির দায়িত্ব দেওয়া হয়েছে KMDA-কে।

Share:

নিজস্ব প্রতিনিধি: হাওড়ার(Howrah) মঙ্গলাহাটের(Mongola Haat) দোকানদারদের পুনর্বাসনের জন্য Twin Tower Market তৈরি করবে রাজ্য সরকার। নবান্ন সূত্রে খবর, হাওড়ার কার্তিক দত্ত রোডে প্রায় ৮ বিঘা জমির ওপর ১২তলা এই মার্কেট তৈরির পরিকল্পনা করেছে রাজ্য সরকার। মঙ্গলাহাটের ব্যবসায়ীরা ছাড়াও হাওড়া ময়দান এলাকায় যারা ফুটপাথে হকারি করেন, তাঁদেরও এখানে স্থানান্তরিত করা হবে। মার্কেট তৈরির দায়িত্ব দেওয়া হয়েছে Kolkata Metropolitan Development Authority বা KMDA-কে। এই মার্কেট তৈরির সব খরচ বহন করবে রাজ্য সরকার।

আরও পড়ুন, ভোটপ্রচারে নয় বড় বড় জনসভা, পরিবর্তে বাড়ি বাড়ি প্রচার, নয়া রণকৌশল তৃণমূলের

গত বছর ২১শে জুলাই ভয়াবহ আগুনে ক্ষতিগ্রস্ত হয় হাওড়ার মঙ্গলাহাটের প্রায় আড়াই হাজারের বেশি দোকান। ঘটনার খবর পেয়ে ওই দিন বিকেলেই ঘটনাস্থলে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। সেখানে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছিলেন, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পুনর্বাসনের ব্যবস্থা করবে সরকার। সেই মতো এবার মঙ্গলাহাটের ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের জন্য কার্তিক দত্ত রোডের একটি ফাঁকা জমিতে জোড়া মার্কেট তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে। দেশের প্রাচীনতম পোশাকের মার্কেট মঙ্গলাহাট চালু হয়েছিল ১৯৩৯ সালে। সেই সময়ে জমিটির মালিক ছিলেন পুলিনচন্দ্র দাঁ। তাঁদের কাছ থেকে ৫০ বছরের জন্য জমিটি লিজ নিয়েছিল একটি ব্যবসায়ী সংস্থা। রাজ্যের বিভিন্ন প্রান্ত, এমনকী ভিন রাজ্য থেকে খুচরো ব্যবসায়ী এবং বহু সাধারণ মানুষজন এখানে জামাকাপড় কিনতে আসেন। প্রতি মঙ্গলবার এখানে হাট বসে। এখানে সব মিলিয়ে প্রায় ৫ হাজারের ওপরে ব্যবসায়ী রয়েছেন।  

আরও পড়ুন, ‘শাহ রাজনৈতিক পর্যটক, একটা করে বছর উনি পিছিয়ে যাচ্ছেন’, কটাক্ষ কুণালের

মুখ্যমন্ত্রী যে কথা দেন, সেই কথা রাখেন। এখন মঙ্গলাহাট নিয়ে তাঁর দেওয়া প্রতিশ্রুতি যখন বাস্তবে গড়ে উঠতে চলেছে তখন সেই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন মঙ্গলাহাটের ব্যবসায়ী সমিতির সম্পাদক রাজকুমার সাহা। তিনি জানিয়েছেন, ‘রাজ্য সরকার যদি মার্কেট তৈরি করে তাকে আমরা স্বাগত জানাব।’ মধ্য হাওড়ার বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী অরূপ রায় জানিয়েছেন, ‘মঙ্গলা হাটের ব্যবসায়ীদের পুনর্বাসনের জন্য নতুন মার্কেট তৈরি হবে। এর জন্য যা খরচ হবে, তার সবটাই বহন করছে রাজ্য সরকার। সেখানে কারা জায়গা পাবে, তা খতিয়ে দেখার জন্য সমীক্ষা চলছে।’ পরিকল্পনা অনুযায়ী এখানে একই ছাদের তলায় ব্যবসা করতে পারবেন দোকানদাররা। প্রত্যেক ব্যবসায়ীর জন্য আলাদা স্টল তৈরি হবে। প্রতিটি ফ্লোরে পর্যাপ্ত শৌচাগার এবং ২৪ ঘণ্টা পরিস্রুত পানীয় জলের ব্যবস্থা থাকবে। আধুনিক মানের অগ্নিনির্বাপণ ব্যবস্থাও থাকবে।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00