নিজস্ব প্রতিনিধি : সোমবার (২১ অক্টোবর) দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরপুরে ক্যারিয়ারের শেষ টেস্ট খেলতে নামতেন সাকিব আল হাসান। তবে সেটি এখন অতীত। মাঠে নামছে না সাকিব। অবশেষে আগামীকাল মাঠে নামবেন নাজমুল হোসেন শান্তর দলকে। নিরাপত্তাজনিত কারণে দেশে ফিরছেন না সাকিব। তবে এই নিয়ে খানিকটা আক্ষেপের সুর দেখা গেল অধিনায়ক শান্তর কণ্ঠে। সাকিবের না থাকাকে ‘দুর্ভাগ্যজনক’ বলে উল্লেখ করেছেন তিনি।
দেশের মাটিতে সাকিবকে বিদায় না নিতে পারা নিয়ে শান্ত জানান, ‘এটা আসলে দুর্ভাগ্যজনক। হওয়া উচিত ছিল। কিন্তু আমরা সবাই জানি কেন হয়নি। এটা নিয়ে আসলে টেস্টের আগের দিন কথা বেশি বাড়াতে চাই না। আমি চাই প্রতিটা খেলোয়াড় খেলায় ফোকাস করুক।’
সাকিবের পাশে দাঁড়ানো নিয়ে টাইগার অধিনায়ক শান্ত জানান, ‘এরকম কোনো কিছুই না। আমরা সবাই জানি যে হ্যাঁ, উনি যদি এখান থেকে শেষ করতে পারতো, খুবই ভালো হতো। ফোকাসটা পরবর্তীতে সেই জায়গায় আনা হয়েছে কীভাবে আমরা টেস্ট ম্যাচটা জিততে পারি।’
মিরপুরে হবে দক্ষিণ আফ্রিকা-বাংলাদেশ প্রথম টেস্ট।তার জন্য দল ঘোষণাও করা হয়ে গিয়েছে। ১৫ সদস্যের দলে রাখা হয়েছে সাকিব আল হাসানকে। কেরিয়ারের শেষ টেস্ট তিনি খেলবেন ঘরের মাঠে। তাঁর শেষ টেস্ট ঘিরে মঞ্চ যখন তৈরি হচ্ছে, ঠিক সেই সময়ে জানা গেল, সাকিব আল হাসান বাংলাদেশে এখনই ফিরছেন না। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শেষ টেস্ট খেলা হচ্ছে না তাঁর।
বর্তমানে দুবাইয়ে রয়েছেন শাকিব। একথা তিনি নিজেই জানিয়েছেন নিরাপত্তাজনিত কারণে এখনই দেশে ফিরবেন না। তবে আমেরিকায় ফিরে যেতে পারেন বাংলাদেশের তারকা অলরাউন্ডার বলে জানা যাচ্ছে।
কারণ হিসেবে বারবার উঠে আসছে নিরাপত্তা। কেননা দেশে কেরিয়ারের শেষ ম্যাচ খেলতে চাইলে নিজের নিরাপত্তা নেই বলে বরাবরই দাবি করে আসছেন সাকিব। বিসিবির তরফ থেকে বলা হয়েছিল আগেই একজন ক্রিকেটার হিসেবে যতটুকু নিরাপত্তা প্রয়োজন ঠিক ততটুকুই পাবেন। অন্যান্য ক্রিকেটারের মতই তাঁকে নিরাপত্তা দেওয়া হবে। কিন্তু এর বেশি আলাদা করে কোন নিরাপত্তা দেওয়া হবে না।
সাকিব আল হাসান নামেই মাঠে বিগ ক্ল্যাপ পড়ত। অনুরাগীদের হইচই আর উত্তেজনা সর্বদা ঘিরে থাকত বাংলাদেশি তারকা অলরাউন্ডার। নিমেষে এই দৃশ্য গেল বদলে। নিরাপত্তার কারণ দেখিয়ে সাকিবকে দেশে না ফেরার পরামর্শ দেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরপুরে প্রথম টেস্ট খেলে সাদা পোশাকের ক্রিকেটকে বিদায় বলতে চেয়েছিলেন সাকিব আল হাসান। প্রথমে স্কোয়াডে জায়গাও পেয়েছিলেন এই টাইগার অলরাউন্ডার। তবে শেষ মুহূর্তে পাল্টে যায় দৃশ্য। এর পরিবর্তে খেলছেন নাজমুল হোসেন শান্তর দল।