নিজস্ব প্রতিনিধি: উত্তরপ্রদেশের(Uttarpradesh) কানপুরের(Kanpur Incident) একটি ঘটনা রীতিমতো হইচই ফেলে দিয়েছে গোটা দেশে। সেখানকার কিদওয়াই নগর এবং বড়দেবী ক্রসিংয়ের মাঝামাঝি স্থানে ‘মামা ভাঞ্জে’ নামের একটি রেস্তোরাঁ(Mama Bhanje Resturent) খুলে হিন্দু সেজে রমরমিয়ে ব্যবসা করছিলেন মুবিন আহমেদ। নিজের পরিচয় গোপন করতে কপালে তিলক লাগাতেন মুবিন। শুধু তাই নয়, রেস্তোরাঁয় নিরামিষ খাবারের নামে কাস্টমারদের আমিষ খাবার খাওয়ানোর অভিযোগ উঠেছিল রেস্টুরেন্টের মালিকের বিরুদ্ধে। এই ঘটনার প্রতিবাদে প্রশাসনের সাহায্য নিয়ে রেস্তোরাঁটি বুলডোজার চালিয়ে ভেঙে দেওয়া হয়েছে।
আরও পড়ুনঃ স্টেশনে ৩০ সেকেন্ডের বেশি দাঁড়াবে না কোনও ট্রেন? খবর ছড়াতেই বিজ্ঞপ্তি পূর্ব রেলের
মুসলিম সম্প্রদায়ের মুবিন হিন্দু সেজে রেস্তোরাঁ চালাতেন এই অভিযোগে গত ২৬শে সেপ্টেম্বর দোকানে অভিযান চালান বজরং দল(Bajrang Dal)। এদিনই বজরং দলের সহ জেলা সংযোগক বিশাল বজরঙ্গী অভিযোগ তুলেছিলেন যে, মালিক মুবিন আহমেদ একজন মুসলিম ব্যক্তি। তিনি হিন্দু সেজে থাকতেন। মানুষের বিশ্বাস অর্জনের জন্য কপালে তিলক পড়তেন। বিষয়টি জানাজানি হতেই শুরু হয় হাঙ্গামা। তখনই রেস্টুরেন্ট বন্ধের দাবি তোলা হয়।
এছাড়াও নিরামিষ খাবারের নামে নিরামিষাশীদের আমিষ খাবার খাইয়ে দেওয়ার অভিযোগ তো ছিলই। এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন খোদ মামা ভাঞ্জের প্রাক্তন কর্মচারী ছোটু বর্মা। তাঁর অভিযোগ, মুবিন নিজের পরিচয় লুকিয়ে দীর্ঘদিন ধরেই এহেন ঘৃণ্য কাজ করে চলেছে। এরপরই রেস্তোরাঁটি বন্ধ করে দেওয়া হয় পুলিশের তরফে।
আরও পড়ুনঃ টিউশন থেকে ফেরার পথে মাতালদের কবলে একদল ছাত্রী, এরপর কি ঘটল বাঁকুড়ায়!
গত ৬ই অক্টোবর আইজিআরএস পোর্টালে বিকাশ ত্রিপাঠী এবং অশোক ত্রিপাঠী নামের দুই ব্যক্তি ওই রেস্তোরাঁর নামে অফিশিয়ালি অভিযোগ দায়ের করেন। এরপর নগর নিগম আধিকারিক চন্দ্র প্রকাশ জানান, মুবিন আহমেদ রেস্টুরেন্ট চালানোর পাশাপাশি আশেপাশের অনেকটা জায়গা অবৈধভাবে দখল করেছিল। পুরো বিষয়টি যাচাই করার পর ‘মামা ভাঞ্জে’ রেস্টুরেন্টটি পুলিশ প্রশাসনের সাহায্যে বুলডোজারের মাধ্যমে ভেঙে ফেলা হবে। কথা মতোই এগিয়েছে কাজ। সদ্যই বজরং দলের সদস্যদের উপস্থিতিতেই বুলডোজার চালানো হয় দোকানটিতে। যদিও সেই সময় মালিক পক্ষের কেউ উপস্থিত ছিলেন না বলেই খবর। তাঁদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও পুলিশের তরফে জানানো হয়েছে।