Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

Lakshmi Puja 2024 : কোজাগরী লক্ষ্মীপুজোয় ভুলেও করবেন না এই কাজ

Share:

পৃথ্বীজিৎ চট্টোপাধ্যায় : সকল দেবদেবীদেরই সন্তুষ্ট রাখতে তাঁদের পছন্দের কিছু না কিছু কাজ থাকে, যেগুলি পালন না করলে তাঁরা রুষ্ট হন। আগামী বুধবার ও বৃহস্পতিবার- এই দুইদিন ধরে এবার লক্ষ্মীপুজো। মনে করা হয়, কোজাগরী লক্ষ্মী পুজো যে গৃহে ভক্তি ভরে করা হয়, সেই গৃহে মা লক্ষ্মী সদা সর্বদা বিরাজমান থাকেন ও সেই গৃহের মানুষরা অত্যন্ত সুখে শান্তিতে জীবনযাপন করেন। এই দিন মা লক্ষ্মীর পুজো করলে মনের বাসনা পূর্ণ হয়। তবে এমন কিছু কাজ রয়েছে যা লক্ষ্মী পুজোর দিন বাড়িতে একেবারে করতে নেই। যদি এই কাজগুলি বাড়িতে এই দিন করা হয়,  তা হলে মা লক্ষ্মী অত্যন্ত রুষ্ট হন ও চঞ্চলা হয়ে ওঠেন।

এই বছরে ১৬ অক্টোবর অর্থাৎ বুধবার পূর্ণিমা তিথি শুরু হচ্ছে রাত ৭টা ৪২ মিনিট ৩৭ সেকেন্ডে ও  ১৭ অক্টোবর বৃহস্পতিবার – সন্ধ্যা ৫টা ১৭ মিনিট ৩৬ সেকেন্ডে পূর্ণিমা তিথি শেষ হচ্ছে। তাই এই সময়ের মধ্যে যে কাজগুলি ভুলেও করবেন না, জেনে নিন সেগুলি :

  • মা লক্ষ্মীর পুজোর সময় কোনও ভাবেই লোহার তৈরি বাসন ব্যবহার করা যাবে না, কারণ, এই বাসন দিয়ে একমাত্র অলক্ষ্মী পুজোর কাজই করা হয়। তবে অবিলম্বে কাঁসা, পেতল কিংবা রুপোর বাসন ব্যবহার করতে পারেন।
  • লক্ষ্মী দেবীকে কোনও ভাবে সাদা রঙের ফুল অর্পণ করা যাবে না। সাদা রং ছাড়া লাল, হলুদ, গোলাপি রঙের ফুল ব্যবহার করা যাবে।
  • লক্ষ্মী দেবীর পুজোয় কোনও ভাবে তুলসী পাতা দেওয়া যাবে না। লক্ষ্মী দেবীকে সর্বদা বেলপাতা দেবেন।
  • মা লক্ষ্মীর আসনে সাদা বা কালো কাপড় পাততে নেই। লাল, গোলাপি রঙের কাপড় ব্যবহার করতে হবে। এতে মা লক্ষ্মী অত্যন্ত সন্তুষ্ট হন।
  • লক্ষ্মী পুজোর দিন কোনও ভাবে বাড়ি থেকে অন্য কাউকে চাল দিতে নেই, এতে রুষ্ট হন মা লক্ষ্মী।
  • সাধারণত প্রায় সব পুজোর সময়ই কাঁসর ঘণ্টা বাজানো হয়। কিন্তু মা লক্ষ্মীর পুজোয় ভুল করেও কাঁসর ঘণ্টা বাজানো যাবে না। এতে তিনি ভীত ও চঞ্চলা হয়ে ওঠেন।
  • লক্ষ্মী পুজোর দিন মা লক্ষ্মীর জন্য যে কোনও কাজে অবশ্যই কলাপাতা ব্যবহার করুন।
  • লক্ষ্মী পুজো করার সময় নিজেকেও লাল, গোলাপি, হলুদ, কমলা এই ধরনের রঙের বস্ত্র পরতে হবে। সাদা বা কালো বস্ত্র একেবারেই পরা যাবে না।
  • পুজো করার সময় যেখানে সেখানে ধূপ, প্রদীপ রাখবেন না। পুণ্যার্জন করতে চাইলে লক্ষ্মী দেবীর ডানদিকে ধূপ-দীপ রাখুন।

লক্ষ্মী পুজোয় বানিয়ে নিন নিরামিষ সুস্বাদু স্বাদের এই রেসিপি

দেবী লক্ষ্মী আসলে কে ? জানেন কী কীভাবে জন্ম হয়েছিল নারায়ণীর

লক্ষ্মী পুজোয় বানিয়ে নিন কেরলের এই বিখ্যাত রেসিপি

লক্ষ্মী পুজো জমে ওঠুক ‘সয়া মুইঠ্যা’ দিয়ে, দেখে নিন রেসিপি

লক্ষ্মীর আট অবতারের কথা জানেন ?

চাঁদের আলোয় নেমে আসছে দেবী,জানুন কোজাগরী লক্ষ্মী পুজো কবে ?

|||আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00