র‍্যাকেট তুলে রাখছেন রাফায়েল নাদাল

Share:

নিজস্ব প্রতিনিধিঃ অবসরের ঘোষণা করে দিলেন ২২ বারের গ্র্যান্ড স্ল্যাম চ্যাম্পিয়ন টেনিস কিংবদন্তি রাফায়েল নাদাল। তাঁকে আর দেখা যাবে না র‍্যাকেট হাতে খেলতে। বৃহস্পতিবার  একটি আবেগঘন ভিডিও পোস্ট করে  তিনি জানালেন অবসরের খবর ।  

 অবসর নেওয়া প্রসঙ্গে বলতে গিয়ে   ২২ বারের গ্র্যান্ড স্ল্যাম চ্যাম্পিয়ন টেনিস কিংবদন্তি রাফায়েল জানান, ‘ একাধিক চোট পাওয়ায় গত কয়েক বছর খুব কঠিন সময় পার করেছি। বিশেষ করে গত দুই বছর। তাই এই অবসরের সিদ্ধান্ত । তবে এই  কঠিন সিদ্ধান্তটি নিতে বেশ সময় লেগেছে আমার, তবে জীবনে সবকিছুরই শুরু ও শেষ রয়েছে।  ‘ বলা বাহুল্য, আগামী মাসে মালাগার ডেভিস কাপ ফাইনালসের পর পেশাদার টেনিস থেকে অবসর নেবেন  রাফায়েল নাদাল। আর সেই ফাইনালে নেদারল্যান্ডসের  বিপক্ষে খেলতে নামবেন  স্পেনের কিংবদন্তি খেলোয়াড় ।  সেটাই হবে র‍্যাকেট হাতে  নাদালের শেষ খেলা।  

২২টি গ্র্যান্ড স্ল্যাম শিরোপার মধ্যে রেকর্ড ১৪টি ফ্রেঞ্চ ওপেন শিরোপা জিতেছেন  ৩৮ বছর বয়সী এই স্প্যানিয়ার্ড খেলোয়ার। ৩৬টি মাস্টার্স শিরোপার পাশাপাশি একটি অলিম্পিক স্বর্ণপদক একাধিক পুরস্কার রয়েছে রাফায়েলের ঝুড়িতে।  ক্লে কোর্টের সম্রাট বলা হত তাঁকে। তবে গত ২০২৩ সালে ফিটনেসজনিত সমস্যার কারণে নাদাল  ফ্রেঞ্চ ওপেন, উইম্বলডন, ইউএস ওপেন কোনোটিতেই খেলেননি।  চলতি বছর নাদাল খেলেননি ইউএস ওপেনে। এই আবহে এবার অবসরের কথা ঘোষণা করে দিলেন  ২২ বারের গ্র্যান্ড স্ল্যাম চ্যাম্পিয়ন রাফায়েল নাদাল।

খেলবেন না ইউএস ওপেন , নাম তুলে নিলেন রাফায়েল নাদাল

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]