নিজস্ব প্রতিনিধিঃ ভারতে চোখ রাঙাচ্ছে কঙ্গো জ্বর। ইতিমধ্যেই এই জ্বরের কারণে রাজস্থানের যোধপুরের এক মহিলার মৃত্যু হয়েছে । তাতেই বাড়ছে চিন্তা। তাই জেনে নিন কঙ্গো জ্বরের সম্পর্কে নানান তথ্য ।
কঙ্গো জ্বর কী ?
কঙ্গো জ্বরের পুরো নাম Rhymian Congo Hemorrhagic Fever (CCFF)। রিমিয়ান কঙ্গো হেমোরেজিক ফিভার, যা মানুষের জন্য মারাত্মক। প্রাণী থেকে মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে এই জ্বর। কঙ্গো জ্বর একটি জুনোটিক ভাইরাল রোগ। যা টিক কামড়ের কারণে হয়ে থাকে। সেই জন্য রাজ্যের পশুপালন দপ্তরকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে যাতে পশুদের থেকে এই রোগ যেন না ছড়িয়ে পড়ে
কঙ্গো জ্বর কিভাবে ছড়ায়?
এটি একটি ভাইরাস যা প্রাণীদের ত্বকে উপস্থিত পোকামাকড়ের কামড়ের মাধ্যমে ছড়ায়। এই পোকার কামড়ের কারণে এই ভাইরাস রক্তের সঙ্গে মিশে মানুষকে আক্রান্ত করে। এরফলে যার কারণে মানুষদের উচ্চ জ্বর হতে পারে ।
আরও পড়ুনঃ Congo Fever: অশনি সঙ্কেত, কঙ্গো জ্বরে আক্রান্ত হয়ে মৃত্যু মহিলার, রাজ্যে জারি সতর্কতা
এই রোগের লক্ষণ কী কী?
তথ্য অনুযায়ী কঙ্গো আক্রান্ত রোগীদের অসাড়তা, শরীর ব্যথা, বমি বমি ভাব, পেটে ব্যথা, কোমর ব্যথা, দুর্বলতা, পেশিতে ব্যথা, বমি, চোখে ব্যথার মতো উপসর্গ দেখা যায়।
কীভাবে এই জ্বর থেকে রক্ষা পাবেন ?
পশুদের থেকে সঠিক দূরত্ব বজায় রাখুন। পশুপাখির আশেপাশের এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখুন। ফুল হাতা কাপড় পরুন। পোকামাকড় তাড়াতে স্প্রে করুন। আশেপাশে আবর্জনা রাখবেন না। হালকা জ্বর হলে অবিলম্বে ডাক্তারের সাথে যোগাযোগ করুন।