নিজস্ব প্রতিনিধি : নিজ বাড়ির সুইমিং পুল থেকে গ্রিস ফুটবলারের মৃতদেহ উদ্ধার। মাত্র ৩১ বছর বয়সেই মারা গেলেন গেলেন ইংল্যান্ডের প্রিমিয়ার লিগে খেলা জর্জ বলডক নামের এক ডিফেন্ডার। তাঁর মৃত্যুর কারণ এখনও অস্পষ্ট। এখনও পর্যন্ত তদন্ত চলছে।
স্থানীয় সময় বুধবার(৯ অক্টোবর)বলডকের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। যদিও গ্রিসের এই ডিফেন্ডারের মৃত্যুর কারণ এখনও আনুষ্ঠানিকভাবে জানা যায়নি। এই নিয়ে পুলিশ জানিয়েছে, দক্ষিণ এথেন্সের শহরতলি গ্লিফাদায় নিজ বাড়িতে অবচেতন অবস্থায় পাওয়া গিয়েছিল বলডককে।এরপর তাকে ‘কার্ডিওপুলমোনারি রিসাসিটেশন’ দিয়ে জাগানোর চেষ্টা করা হয়।কিন্তু ব্যর্থ হয়। তাঁর মৃত্যুর সময় উল্লেখ করা হয়েছে রাত ১০টা।
তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে ইংল্যান্ড ও গ্রিসের ফুটবলে। শোক প্রকাশ করেছে গ্রিস জাতীয় দল, প্যানাথিনাইকস, গ্রিক সুপার লিগ কর্তৃপক্ষ, শেফিল্ড ইউনাইটেড সহ তাঁর প্রাক্তন ক্লাবগুলো।
৩১ বছর বয়সী বলডকের জন্ম হয়েছিল ইংল্যান্ডের বাকিংহ্যামে। তাঁর বড় হয়ে ওঠা ও কেরিয়ার দুটোই ইংল্যান্ডে শুরু হয়। তার বাবা-মা ব্রিটিশ। তবে তার ঠাকুমার দেশ হল গ্রিস। সেই সূত্রে তিনি বেছে নিয়েছিলেন গ্রিস জাতীয় দলকে।
তাঁর কেরিয়ারে এমকে ডনস, নটিংহ্যাম ফরেস্ট, অক্সফোর্ড ইউনাইটেডের মতো ক্লাবে খেলেছেন তিনি। তবে ক্যারিয়ারের বেশি সময় কাটিয়েছেন শেফিল্ড ইউনাইটেডে।২০১৭-২৪ পর্যন্ত ক্লাবটিতে ২০৫টি ম্যাচ খেলেছেন বলডক। চলতি মৌসুমের শুরুতেই গ্রিসের ক্লাব পানাথিনাইকোসে যোগ দিয়েছিল এই ডিফেন্ডার। ক্লাবটির হয়ে ৩ টি ম্যাচও খেলেছেন তিনি।
চলতি বছরের গত মে মাসে ইংল্যান্ডের ফুটবল ছেড়ে গ্রিসের ক্লাব প্যানাথিনাইকসে নাম লেখান বলডক।নতুন ক্লাবে তিন বছরের চুক্তিও ছিল তার। শুধুমাত্র ৪ ম্যাচ খেলেছিলেন তিনি। এর আগেই পৃথিবী থেকে চিরতরে বিদায় নিলেন তিনি। তাঁর কেরিয়ারে ১২টি আন্তজার্তিক ম্যাচ তিনি খেলেছেন।