Congo Fever: অশনি সঙ্কেত, কঙ্গো জ্বরে আক্রান্ত হয়ে মৃত্যু মহিলার, রাজ্যে জারি সতর্কতা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ কঙ্গো জ্বরে প্রাণ হারালেন রাজস্থানের যোদপুরের ৫১ বছরের মহিলা। আর এই খবর সামনে আসার পরেই রাজ্য সরকারের তরফ থেকে জারি হয়েছে নির্দেশিকা। জানা গিয়েছে, যোদপুরের বাসিন্দা  ৫১ বছরের ওই  মহিলা কঙ্গো জ্বর নিয়ে আহমেদাবাদের এনএইচএল মিউনিসিপ্যাল ​​মেডিকেল কলেজে চিকিৎসাধীন ছিলেন। বুধবার চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এই ঘটনার পরেই জনস্বাস্থ্য অধিকর্তা ডাঃ রবিপ্রকাশ মাথুর জানিয়ে দিয়েছেন, ‘চিফ মেডিক্যাল ও হেলথ অফিসারদের যোধপুর এলাকায় কঙ্গো জ্বরে   উপসর্গযুক্ত রোগীদের খুঁজে বের করে আইসোলেশনে রাখতে হবে। রাজ্যজুড়ে এই রোগ প্রতিরোধ ও সুরক্ষার জন্য সমস্ত সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। যাতে না এই জ্বর ছড়িয়ে পড়ে।‘

কঙ্গো জ্বর কী ?

কঙ্গো জ্বরের পুরো নাম Rhymian Congo Hemorrhagic Fever (CCFF)।  রিমিয়ান কঙ্গো হেমোরেজিক ফিভার, যা মানুষের জন্য মারাত্মক। প্রাণী থেকে মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে এই জ্বর। কঙ্গো জ্বর একটি জুনোটিক ভাইরাল রোগ। যা টিক কামড়ের কারণে হয়ে থাকে। সেই জন্য রাজ্যের পশুপালন দপ্তরকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে যাতে পশুদের থেকে এই রোগ যেন না ছড়িয়ে পড়ে। তবে কঙ্গো জ্বরের খবর ছড়িয়ে পড়তেই আমজনতার মধ্যে দেখা গিয়েছে আতঙ্ক।

Congo Fever: কঙ্গো জ্বর কী? জেনে নিন এটির লক্ষণ

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]