1600 বছর পুরনো রোমান সভ্যতার ধ্বংসাবশেষ পাওয়া গেল তুরস্কে

Share:

নিজস্ব প্রতিনিধি: দীর্ঘ খনন কার্য চালিয়ে প্রায় 1600 বছর পুরনো প্রত্নতাত্ত্বিক নিদর্শন মিলল তুরস্কে। বহু পুরনো সেই ধ্বংসাবশেষের কথা জানিয়েছে দেশটির প্রত্নতাত্ত্বিকেরা। সূত্রের খবর, তুরস্কের এক প্রাচীন শহরে খনন কাজ চালানোর সময় মাটির নিচ থেকে তৎকালীন রোমান সামরিক কাঠামোর ধ্বংসাবশেষ পাওয়া গিয়েছে। যা সামনে আসতেই চোখ কপালে উঠেছে সিংহভাগেরই।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, রোমান সামরিক কাঠামের খোঁজ চলছিল আগে থেকেই। জানা যায়, মারদিনের আর্তুকুল ইউনিভার্সিটির ইতিহাসবিদ জোকাই এরডাল কয়েকজন প্রত্নতাত্ত্বিককে নিয়ে এই বিশেষ অনুসন্ধান প্রক্রিয়া চালান। তার নেতৃত্বে কর্মীরা দীর্ঘ খনন কাজ চালিয়ে উদ্ধার করে বহু যুগ পুরনো রোমান সামরিক কাঠামোর নিদর্শন। ধারণা করা হচ্ছে, মানব প্রজাতির সবচেয়ে প্রাচীনতম বসতি ছিল তুরস্কে। আর সেখানেই খনন কাজ চালানোর পর মিলল প্রাচীন নিদর্শন। যা ইতিহাসের গ্রন্থে নতুন পৃষ্ঠা যোগ করবে বলাই যায়।

উল্লেখ্য, জোকাই এরডালের নেতৃত্বে শুরু হওয়া এই অনুসন্ধান কাজের সময় ছিল 1984। সেই থেকে দীর্ঘ অনুসন্ধান চালিয়ে মেসোপটেমিয়া, বাইজেন্টেইন, অ্যাসিরিয়ান সহ আরও কয়েকটি সভ্যতার নিদর্শন মিলেছে। কাজে সাফল্য পেয়ে কর্মীরা আরও অতীত খোঁজার চেষ্টায় জোর দেয়। এরপরই উঠে আসে প্রাচীন রোমান সামরিক নিদর্শন। সূত্র মারফত খবর, এই কাজ চলেছিল তুরস্কের হাসানকিফের একটি প্রাচীন শহরে।

আরও পড়ুন:অপূর্ব সৌন্দর্য! ৫০০ কুইন্টাল ফুলে সাজনো হল মাতা বৈষ্ণো দেবীর মন্দির

আগে থেকেই এখানে রোমান সামরিক কাঠামে নিদর্শন পাওয়া যাবে বলে ধারণা করে নিয়েছিলেন প্রত্নতাত্ত্বিকেরা। সেই মতোই শুরু হয় কাজ। যদিও এরডাল জানিয়েছেন, হাসানকিফের ওই এলাকায় যে কোনও ঐতিহাসিক চিহ্ন রয়েছে তার উল্লেখ আগে কোথাও পাননি তারা। প্রত্নতাত্ত্বিকগন যে কাঠামো উদ্ধার করেছেন ধারণা করা হচ্ছে তা চতুর্থ শতাব্দীর ধ্বংসাবশেষ। সব মিলিয়ে, তুরস্কে খুঁজে পাওয়া আদি রোমান কাঠামোর নিদর্শন বিস্মিত করেছে সকলকেই।

সম্পর্ক কীভাবে তৈরি হয়, পাক সমর্থক তুরস্ককে শেখাল ভারত

বয়কট তো নয়া ট্রেন্ড, অনেক আগেই তুরস্কের থেকে মুখ ফিরিয়েছে ভারত

পাকিস্তানকে সাড়ে তিনশো ড্রোন ও সামরিক প্রশিক্ষক দিয়ে সাহায্য করেছিল ভারত বিরোধী তুরস্ক

তুরস্কের অস্ত্র কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১২

Turkey: হাসপাতালে ওপর হুড়মুড়িয়ে ভেঙে পড়ল হেলিকপ্টার, নিহত ৪

পার্লামেন্টের মধ্যে  হুলুস্থুল কাণ্ড, দুপক্ষের মধ্যে চলল মারপিট

হামাস প্রধান হানিয়াকে কবর দেওয়া হবে কাতারে, একদিনের রাষ্ট্রীয় শোক পাকিস্তান-তুরস্কে

শেষ চারে যাওয়ার লড়াইয়ে তুর্কিদের মুখোমুখি ডাচরা

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]