Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

‘মানুষরূপী’ অসুর দমনে দেবী দুর্গা! পাঁচবাড়ির এই মণ্ডপে বিশেষ আকর্ষণ

Share:

নিজস্ব প্রতিনিধি : আজ হল মহাষষ্ঠী। উমাকে বরন করে নিতে প্রস্তুতি চলছে তুঙ্গে। কোথাও বা আলোকসজ্জা শেষের পর্বে, কোথাও বা অস্ত্রদান বাকি আছে। কেননা বাঙালির প্রাণের পুজো এই দুর্গা পুজো। প্রত্যেক বছর বাংলাদেশের চট্টগ্রামে সেজে ওঠে পাথরঘাটা বংশাল রোডের ঐতিহ্যবাহী পাঁচবাড়ির মণ্ডপ। থিমের দিক থেকে অন্যতম জায়গা দখল করে নিয়েছে এই পুজো মন্ডপ। তবে এবার বিশেষ আকর্ষণ হল ‘মানুষরূপী অসুর’। দেবী দুর্গার পদতলে মহিষাসুর। পেছনে রয়েছে মানুষরূপী ১৫টি অসুরের জলজ্যান্ত মূর্তি। অসুরের দিকে তাকালে মনে হবে সত্যিকারের মানুষই বটে।

১৯৫০ সালে শুরু হয়েছিল পাঁচবাড়ির এই মণ্ডপ। এই পুজোর বয়স এখন ৭৪ বছর হতে চলল। প্রত্যেক বছরই আকর্ষণীয় থিমের মাধ্যমে সবার নজর কাড়ে এই মন্ডপ। এবারও তার ব্যতিক্রম হল না। দেবী দুর্গার পেছনে মানুষরূপী ১৫টি অসুরের মূর্তি। এদিকে রণভঙ্গিতে অস্ত্রশস্ত্রে সজ্জিত দু্র্গতিনাশিনী দাঁড়িয়ে আছে। গায়ের রঙ ঘন নীল। যেন এগিয়ে চলেছেন সাহসের সঙ্গে।

প্রতিমায় এমন রুপ কিসের ইঙ্গিত এই নিয়ে পাঁচবাড়ি পুজা উদযাপনে পরিষদের সভাপতি জয়জিৎ চৌধুরী জানিয়েছেন,‘সবসময়ের মত মহিষাসুর তো আছেই।কিন্তু অসুর নানা রূপে থাকে আশেপাশেই।মানুষরূপী অসুরের সংখ্যা এখন বেশি। দেবীর পেছনে যাদের দেখছেন, তাঁরা সবাই মানুষরূপী অসুরের প্রতীক।’

প্রতিমা ভাবনা তিনি আরও বলেন, দেবী দুর্গা এবং গণেশ, কার্তিক, লহ্মী ও স্বরস্বতী এবার নীল বর্ণের। কারণ নীল রঙ হল প্রজ্ঞা, নির্ভরযোগ্যতা, শান্তি, অনুপ্রেরণা ও স্থিতিশীলতার প্রতীক।’

একইসঙ্গে পাঁচবাড়ির মণ্ডপের প্রতিমা শিল্পী বিশ্বজিৎ পাল লিটু জানান,২০০০ সাল থেকে এখানে প্রতিমা বানাচ্ছেন তিনি। তখন থেকেই থিম ধরে প্রতিমা গড়ার কথা বলেছিলেন তিনি। এবারের ভাবনা হল-চারপাশে মানুষরূপী অসুরের সংখ্যা বেড়েছে। তাই আমরা দেবীর পিছনে অসুর বেশি করে দিয়েছি। মাকে রেখেছি রণভঙ্গিতে। তিনি সব অসুর দমন করে এগিয়ে যান। দশভূজা দেবী দুর্গা মা চাইলে সব অন্যায় দমন করতে পারেন।’

ভারতের সঙ্গে যুদ্ধের প্রস্তুতি, চিন থেকে ১২টি j-10c যুদ্ধবিমান কিনছে বাংলাদেশ

ধন্যি মেয়ে, এবার ডক্টরেট হলেন সৃজিত ঘরণী মিথিলা

বাংলাদেশ থাকা পাকিস্তানিদের ফেরত নেওয়ার দাবি জানাল ঢাকা, নীরব পাক বিদেশ মন্ত্রী

মুক্তিযুদ্ধে গণহত্যার জন্য ক্ষমা চাওয়া হবে না, সাফ জানালেন পাক বিদেশ মন্ত্রী

দেশত্যাগের বর্ষপূর্তির দিনেই প্রতীকি ফাঁসিতে ঝোলানো হলো শেখ হাসিনাকে

হায়রে বাংলাদেশ! শেখ মুজিবের ছবি টাঙানোয় বরখাস্ত প্রধান শিক্ষিকা

একাত্তরের মুক্তিযুদ্ধে পাক সেনাদের খুন-ধর্ষণকে সমর্থন ইউনূসের আইন উপদেষ্টার

রাষ্ট্রদ্রোহ মামলায় জেলবন্দি ইসকন সন্ন্যাসী চিন্ময় প্রভুর জামিন আর্জি ফের খারিজ

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00