আন্তর্জাতিক ডেস্কঃ পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার পেলেন মার্কিন বিজ্ঞানী জন জে হপফিল্ড ও কানাডিয়ান বিজ্ঞানী জফ্রি ই হিন্টন । এনারা কৃত্রিম নিউরাল নেটওয়ার্কের মাধ্যমে মেশিন লার্নিং পদ্ধতি আবিস্কার করেছেন । তাই চলতি বছর পদার্থ বিদ্যায় তাদের নোবেল দেওয়া হয়েছে। মঙ্গলবার নোবেল পুরস্কারের অফিসিয়াল এক্স হ্যান্ডেলে পোস্ট করে দুই নোবেল জয়ীদের নাম ঘোষণা করা হয় ।
বর্তমানে মার্কিন বিজ্ঞানী হপফিল্ড প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ে এবং হিন্টন টরন্টো বিশ্ববিদ্যালয়ে কাজ করেন। আর হিন্টন হলেন ব্রিটিশ-কানাডিয়ান। আপাতত টরেন্টো বিশ্ববিদ্যালয়ে কর্মরত আছেন তিনি। এনারা দুজনেই ফিজিক্সের মাধ্যমে এমন উপায় তৈরি করেছেন, তা বর্তমান যুগের শক্তিশালী মেশিন লার্নিংয়ের ভিত্তিপ্রস্তর হয়ে দাঁড়িয়েছে। সেইজন্য এনাদের নোবেল দেওয়ার জন্য সিদ্ধান্ত নেয় নোবেল পুরস্কার কমিটি।
পদার্থ বিজ্ঞানে নোবেলজয়ী এই বিজ্ঞানীরা পাবেন একটি মেডেল সহ মোট ১ কোটি ১০ লাখ টাকা। ২০২৩ সালে পদার্থ বিজ্ঞানে নোবেল পান ফরাসি বিজ্ঞানী পিয়েরে অ্যাগোস্টিনি এবং হাঙ্গেরিয়ান বংশোদ্ভূত ফেরেঙ্ক ক্রাউস। বলা বাহুল্য, চলতি বছর চিকিৎসা শাস্ত্রের পুরস্কার ঘোষণার মধ্য দিয়েই শুরু হয়েছে নোবেল পর্ব । এরপর বুধবার রসায়ন, বৃহস্পতিবার সাহিত্য এবং শুক্রবার শান্তিতে পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করা হবে। কারা পাবেন সেই পুরস্কার সেটাই এখন মূল দেখার বিষয়।