চিকিৎসায় যুগ্মভাবে নোবেল পেলেন দুই মার্কিন গবেষক

Share:

আন্তর্জাতিক ডেস্কঃ মাইক্রোআরএনএ আবিষ্কার এবং জিন নিয়ন্ত্রণ নিয়ে  গবেষণায় গুরুত্বপূর্ণ ভুমিকা পালনের জন্য মেডিকেল বিভাগে  নোবেল পেলেন আমেরিকার  বিজ্ঞানী ভিক্টর অ্যামব্রোস এবং গ্যারি রুভকুন। সুইডেনের ক্যারোলিনস্কা ইনস্টিটিউট সোমবার এই দুজনকে পুরস্কার ঘোষণা করেন। আর এই পুরস্কার হিসাবে তারা পেবেন ১ কোটি ১০ লাখ টাকা।

২০২৩ সালে এমআরএনএ ভ্যাকসিন তৈরির পথ সুগম করার জন্য চিকিৎসায় নোবেল পেয়েছিলেন হাঙ্গেরিয়ান-আমেরিকান বায়োকেমিস্ট কাতালিন কারিকো এবং মার্কিন চিকিৎসক ড্রিউ ওয়াইসম্যান। বলা যায়, এই ভ্যাকসিনটি করোনা ভাইরাস মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করেছিল। আর এবার জিন নিয়ন্ত্রণ নিয়ে গবেষণা করায় নোবেল পেলেন আমেরিকার দুই বিজ্ঞানী।

উল্লেখ্য, এই প্রথমবার নয় এরআগেও  মেডিসিনে নোবেল পুরস্কার পেয়েছেন বহু বিজ্ঞানী। সমীক্ষা  অনুসারে, ১৯০৪ সালে কুকুরে আচরণ নিয়ে গবেষণার জন্য নোবেল পান ইভান পাভলভ। ১৯৪৫ সালে পেনিসিলিন আবিষ্কারের জন্য পুরস্কার পেয়েছিলেন আলেকজান্ডার ফ্লেমিং সহ বহু বিজ্ঞানীরা। বলা বাহুল্য,   চলতি বছর চিকিৎসা শাস্ত্রের পুরস্কার ঘোষণার মধ্য দিয়েই শুরু হল নোবেল পর্ব শুরু হল।   মঙ্গলবার পদার্থবিদ্যা, বুধবার রসায়ন, বৃহস্পতিবার সাহিত্য এবং শুক্রবার শান্তিতে পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করা হবে। কারা পাবেন সেই পুরস্কার সেটাই এখন মূল দেখার বিষয়।

সাহিত্যে নোবেল পেলেন দক্ষিণ কোরিয়ার লেখক হান ক্যাং

প্রোটিন নিয়ে গবেষণায় নোবেল পেলেন তিন বিজ্ঞানী

কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে গবেষণা করে পদার্থ বিদ্যায় নোবেল জিতলেন ২ বিজ্ঞানী

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]