Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

পার্ক স্ট্রিট থানায় মহিলা সিভিক ভলান্টিয়ারকে শ্লীলতাহানি

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  আরজি কর কাণ্ডের আবহে ফের  খাস কলকাতায় ঘটল শ্লীলতাহানি। এবার পার্ক স্ট্রিট থানায় মহিলা সিভিক ভলান্টিয়ারকে শ্লীলতাহানির অভিযোগ উঠল এক পুলিশ অফিসারের বিরুদ্ধে। ইতিমধ্যেই কর্তব্যরত পুলিশ কর্মীকে বসিয়ে দিয়েছে লালবাজার। অভিযুক্তের বিরুদ্ধে শুরু হয়েছে তদন্ত।

শনিবার পার্ক স্ট্রিট থানা এলাকায় ছিল বস্ত্র বিতরণ কর্মসূচি। আর সেখানেই দায়িত্বে ছিলেন সাব ইনস্পেক্টর পদে থাকা পুলিশ কর্মী এবং মহিলা সিভিক ভলান্টিয়ার। অভিযোগ উঠছে, ওই বস্ত্র বিতরণের পরেই ঘটেছে  শ্লীলতাহানির ঘটনা। এরপরেই অভিযুক্ত পুলিশ অফিসারের নামে থানায় গিয়ে অভিযোগ করে আসে সিভিক ভলান্টিয়ার। সেই অভিযোগের প্রেক্ষিতেই অভিযুক্ত পুলিশ অফিসারকে কিছুদিনের জন্য বসিয়ে দেয় লালবাজার। জানা গিয়েছে অভিযোগ সত্যি প্রমাণিত হলে অভিযুক্তের বিরুদ্ধে নেওয়া হবে বড় পদক্ষেপ।

আরও পড়ুনঃ বধূকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করে খুন, উত্তাল ভূপতিনগর

জানা গিয়েছে, অভিযোগকারী  সিভিক ভলেন্টিয়ার মহিলা ৬ বছর ধরে কাজ পার্ক স্ট্রিট থানায় কাজ করতেন। ২০১৭ সালে, পার্কস্ট্রিট থানায় কাজ পান তিনি। বলা বাহুল্য, আরজি কর হাসপাতালে মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনার পর থেকেই রাজ্যে  উঠে এসেছে একের পর এক নির্যাতনের খবর। কিছু দিন আগে আউশগ্রামে এক বধূর শ্লীলতাহানির অভিযোগ ওঠে এক সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে। শুধু তাই নয় কাকদ্বীপে এক কলেজছাত্রীকে  শ্লীলতাহানির ঘটনায় নাম জড়িয়েছিল সিভিক ভলেন্টিয়ারের। এই আবহে এবার সিভিক ভলেন্টিয়ারকে ধর্ষণের অভিযোগ উঠল পুলিশের বিরুদ্ধে।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00