অমিত শাহের মন্তব্যে ক্ষুব্ধ ঢাকা, কড়া চিঠি ধরানো হল ভারতীয় দূতকে

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: বাংলাদেশি অনুপ্রবেশকারীদের নিয়ে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের মন্তব্যে চটেছে মুহাম্মদ ইউনূসের সরকার। আজ সোমবার (২৩ সেপ্টেম্বর) বাংলাদেশ বিদেশ মন্ত্রকের তরফে ঢাকায় নিযুক্ত ভারতের উপরাষ্ট্রদূত প্রভন বাধের কাছে এ বিষয়ে এক প্রতিবাদ পত্র পাঠানো হয়েছে। ওই প্রতিবাদপত্রে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রীর মন্তব্যকে ‘অগ্রহণযোগ্য’ আখ্যা দিয়ে চরম অসন্তোষ প্রকাশ করা হয়েছে। পাশাপাশি ভারতের রাজনৈতিক নেতাদের এই ধরনের আপত্তিকর এবং অগ্রহণযোগ্য মন্তব্য থেকে বিরত থাকার পরামর্শ দেওয়ার জন্য ভারত সরকারের কাছে দাবি জানানো হয়েছে।’

ঘটনার সূত্রপাত ঝাড়খণ্ডে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের এক রাজনৈতিক সভায় করা মন্তব্য ঘিরে। গত শুক্রবার ঝাড়খন্ডের সাহেবগঞ্জ জেলায় বিজেপি আয়োজিত ‘পরিবর্তন যাত্রা’  নামে এক কর্মসূচিতে যোগ দিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সেকেন্ড ইন কম্যান্ড অমিত শাহ। ওই কর্মসূচিতে ভাষণ দিতে গিয়ে তিনি বাংলাদেশি অনুপ্রবেশকারীদের উদ্দেশ্যে হুমকি দেন। হুঙ্কার ছেড়ে শাহ বলেন, ‘ঝাড়খণ্ডে বিজেপি সরকার গঠন করতে পারলে প্রত্যেক বাংলাদেশি অনুপ্রবেশকারীকে খুঁজে বের করে উল্টো ঝুলিয়ে রাখা হবে।’

ভারতের স্বরাষ্ট্রমন্ত্রীর ওই মন্তব্য সংবাদমাধ্যমে প্রচারিত হওয়ার পরেই শোরগোল পড়ে যায়। নড়েচড়ে বসে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় যোগ দিতে যাওয়ার আগেই বিদেশ মন্ত্রককে এ বিষয়ে দিল্লিকে কড়া প্রতিবাদ পত্র পাঠানোর নির্দেশ দেন বাংলাদেশ অন্তর্বর্তী সরকারের প্রধান মুহাম্মদ ইউনূস। আর সেই নির্দেশ পাওয়ার পরেই বাংলাদেশ বিদেশ মন্ত্রকের তরফে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রীর মন্তব্য নিয়ে কড়া চিঠি তৈরি করা হয়। ভারতের ডেপুটি কমিশনারের কাছে পাঠানো ওই চিঠিতে অবৈধ বাংলাদেশিদের নিয়ে অমিত শাহের মন্তব্যকে ‘অগ্রহণযোগ্য’ বলে উল্লেখ করা হয়। ভবিষ্যতে এই ধরনের ‘আলটপকা’ মন্তব্য না করার জন্যও সতর্ক করে দেওয়া হয়। চিঠিতে বলা হয়, ‘প্রতিবেশি দেশের দায়িত্বশীল মন্ত্রীদের থেকে আসা এই ধরনের মন্তব্য দুটি বন্ধুত্বপূর্ণ দেশের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা ও বোঝাপড়ার মনোভাবকে ক্ষুণ্ন করে। সে দেশের রাজনৈতিক নেতারা যাতে এই ধরনের আপত্তিকর এবং অগ্রহণযোগ্য মন্তব্য না করেন সে বিষয়ে ভারত সরকারের নজর রাখার প্রয়োজন।’

‘বাংলায় বিজেপি সরকার গড়েই গোর্খাদের সমস্যার সমাধান করবে,’ ফের প্রতিশ্রুতি শাহের

‘কলকাতা-দিল্লিতে থাকা শেখ হাসিনার দলের কার্যালয় বন্ধ করুন’, মোদি সরকারকে চোখরাঙানি ইউনূসের

‘ভোটাধিকার কেড়ে নেওয়ার চেষ্টা করছে বিজেপি’, তোপ অভিষেকের

অগস্ট মাসে ফের বঙ্গ সফরে আসছেন অমিত শাহ!

রাজনীতি থেকে অবসর নিচ্ছেন অমিত শাহ? বড়সড় ইঙ্গিত দিলেন মোদির ডেপুটি

উপনির্বাচনে মোদি-শাহের খাসতালুকে জোর ধাক্কা খেল বিজেপি

‘বিজেপি-সঙ্ঘ নেতারা চান না গরিবের সন্তানরা ইংরেজি শিখুক’, শাহকে বিঁধলেন রাহুল

‘ইংরেজি বলিয়েরা আগামীদিনে লজ্জা পাবে’, হিন্দি আগ্রাসনের পক্ষে ব্যাট ধরলেন অমিত শাহ

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]