নিজস্ব প্রতিনিধিঃ তৃণমূলের মুখপত্র অর্থাৎ ‘জাগো বাংলার’ সম্পাদক পদ থেকে ইস্তফা দিলেন সুখেন্দুশেখর রায়। এই প্রসঙ্গে তিনি মঙ্গলবার জানান, ‘আমি মুখপত্রের সম্পাদক পদ ছাড়ার সিদ্ধান্ত নিয়েছি। সোমবার সন্ধ্যাতেই আমি দলের কাছে পদত্যাগ পত্র জমা দিয়েছি।‘ যদিও সোমবার সকালে প্রকাশিত দলীয় মুখপত্রে সম্পাদক হিসাবে নাম ছিল তাঁরই। তবে সুখেন্দুশেখরের পদত্যাগ নিয়ে এখন পর্যন্ত তৃণমূলের তরফ থেকে কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
আরজি কাণ্ডের পর থেকেই সমাজমাধ্যমে একের পর এক পোস্ট করে বিতর্ক বাড়িয়েছিলেন সুখেন্দুশেখর। আর তারজেরে তৃণমূল সাংসদের একাধিক কার্যকলাপ বেশ অস্বস্তিতে ফেলেছিল শাসকদলকে। তাই দল কোন বড় সিদ্ধান্ত নেওয়ার আগেই তড়িঘড়ি মুখপত্রের সম্পাদকীয় পদ থেকে নিজেই ইস্তফা দিলেন সুখেন্দুশেখর।
উল্লেখ্য, তৃণমূল কংগ্রেসের মুখপত্র হল ‘জাগো বাংলা ‘। আর সেই কাগজের সম্পাদকীয় পদ থেকে সরে দাঁড়ালেন তৃণমূল সাংসদ। বলা বাহুল্য, সোমবার রাতে যখন জুনিয়র চিকিৎসকেরা মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে যান সেইসময় এক্স হ্যান্ডেলে একের পর এক পোস্ট করেছিলেন তিনি। সোমবার রাতে শেষ পোস্টে সুখেন্দুর অশোকস্তম্ভের ছবি-সহ ওই পোস্টে লেখা ছিল ‘সত্যমেব জয়তে’। আর এই পোস্টের পরেই বাংলা সম্পাদকীয় পদ ছাড়লেন তৃণমূল সাংসদ ।