Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

দুর্গাপুজোয় কোন রঙের জামা পড়বেন ? রাশি মিলিয়ে বেছে নিন! কাটবে সংকট

Share:

নিজস্ব প্রতিনিধি : ঢাকে কাঠি পড়তে আর বাকি এক মাস। এরপরেই ছেলেমেয়েদের নিয়ে ধরাধামে বাপের বাড়ি আসবে মা দূর্গা। কৈলাস থেকে বিদায় নেবে ১০ দিনের জন্য। ইতিমধ্যেই মায়ের আগমনের ঘন্টা বেজে যেতেই দুর্গাপুজোর প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে জোর কদমে।পুজোর কেনাকাটার কথা কী ভাবছেন ? তবে হাতে সময় থাকতেই বেছে নিন সঠিক রঙ। আপনি কী জানেন শাস্ত্র মতে দূর্গা পুজোয় কোন রঙের পোশাক পরলে লাভবান হবেন আপনি ?  তবে জেনে নিন কি বলছেন বিশেষজ্ঞরা। কোন রঙের পোশাক আপনার জন্য শুভ হবে। সেই হিসেবে রাশি অনুযায়ী, সেই রঙের পোশাকে বেছে নিন।

মেষ রাশির শুভ রং :  মেষ হল রাশি চক্রের প্রথম রাশি। এই রাশির অধিপতি হল মঙ্গল। এঁদের জন্য শুভ রঙ হল লাল। পাশাপাশি লাল রং হল ভালোবাসা, শক্তি ও প্রজননের প্রতীক। প্রত্যেক দিন না হলে পুজোয় একদিন অন্তত লাল রঙের জামা পরুন। এতে আপনার জীবনে সব বাধা কেটে যাবে।

বৃষ রাশির শুভ রং : এই রাশির শুভ রং হল গাঢ় সবুজ বা হালকা নীল। দুর্গাপুজোর কেনাকাটা এই রঙ অনুযায়ী করলে উপকার পাবেন।

কর্কট রাশির শুভ রং : কর্কট রাশির গ্রহ অধিপতি চাঁদ। এই রাশির জাতকদের শুভ রং হল সাদা। রুপোলি রঙও বেশ শুভ হবে। তাই কেনাকাটার সময় অবশ্যই রাখুন সাদা অথবা রুপোলি রঙ।

সিংহ রাশির শুভ রং : সিংহ রাশির অধিপতি হল সূর্য।সূর্য সাফল্যের প্রতীক। তাই গাঢ় লাল, সোনালী, কমলা ও গাঢ় হলুদ এই রাশির জন্য জন্য লাভবান হবে। এই রঙগুলো শুভ ফল দেবে।

কন্যা রাশির শুভ রং :  কন্যা রাশির উপাদান মাটি। এদের জন্য শুভ রং গাঢ় বাদামী। এছাড়াও সবুজ রং-ও কন্যা রাশির জন্য শুভ।পাশাপাশি গাঢ় নীলের পোশাকও বেছে নিতে পারেন।

বৃশ্চিক রাশির শুভ রং :  এই রাশির গ্রহাধিপতি মঙ্গল। তাই লাল, মেরুন ও কালো রঙ বেছে নিতে পারেন।

ধনু রাশির শুভ রং : গাঢ় নীল ও বেগুনী রং এই রাশির জন্য শুভ হবে। এছাড়াও শুভ রং হিসেবে হলুদকে বেছে নিতে পারেন। তাই এই তিন রঙের পোশাকই ভাগ্য বদলে দিতে পারে আপনার।

মকর রাশির শুভ রং :  শনি হল এই রাশির অধিপতি। এই রাশির জন্য কালো, গাঢ় বাদামী ও ধূসর রঙ হল অত্যন্ত শুভ।

কুম্ভ রাশির শুভ রং :  এই রাশির জন্য হালকা নীল, অ্যাকোয়ামেরিন ও আকাশী নীল রং এদের জন্য খুব শুভ হবে।

মীন রাশির শুভ রং : বৃহস্পতি মীন রাশির অধিপতি। বেগুনি এই রাশির শুভ রং। এ ছাড়াও নীল, সাদা ও হলুদ রঙও আপনার জন্য শুভ।

কালীর আশীর্বাদে কী ভাবে শত্রু ভয় থেকে মুক্তি পাবেন? জেনে নিন দেবীকে তুষ্ট করার মোক্ষম উপায়

বহু রূপে ধরা দেন ভক্তের কাছে, জানেন কী কোন কোন রূপে পুজিতা হন দেবী কালী

জেনে নিন মা কালী বিবস্ত্র থাকার পেছনে কোন রহস্য লুকিয়ে আছে ?

জানেন কী দেবী লক্ষ্মী কেন সমগ্র ব্রাহ্মণ জাতিকে অভিশাপ দিয়েছিলেন ?

Bhadra : কথাতেই বলে, কাজে ভদ্রা লাগা – এই ভদ্রা আসলে কে ?

লক্ষ্মীর আট অবতারের কথা জানেন ?

৩০০ বছর ধরে সিংহবাহিনী দেবী রূপে পুজিতা হয়ে আসছেন এই রাজবাড়িতে

ঠাকুর দেখে বাড়ি ফেরার পথে বাসের ধাক্কায় শেষ হয়ে গেল একই পরিবারের ৩ সদস্যের প্রাণ

|||আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00