Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

‘স্বর নিচু করুন’, ‘গলাবাজি’ করা কৌস্তভ বাগচীকে তিরস্কার প্রধান বিচারপতির

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: আরজি করের চিকি‍ৎসক হত্যা মামলার শুনানিতে শিষ্টাচার লঙ্ঘন করায় সোমবার শীর্ষ আদালতের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের তিরস্কারের মুখে পড়লেন ‘দলবদলু’ বিজেপি নেতা তথা আইনজীবী কৌস্তভ বাগচী। গলার শিরা ফুলিয়ে উচ্চ স্বরে কথা বলায় ক্ষুব্ধ হয়ে প্রধান বিচারপতি বলেন, ‘গত দু’ঘন্টা ধরেই আপনার ব্যবহার দেখছি। আপনি তিন বিচারপতির সামনে কথা বলছেন নাকি যাঁরা পর্দার ওপারে লাইভ স্ট্রিমিং দেখছেন, তাদের উদ্দেশে ভাষণ দিচ্ছেন। আগে গলার স্বর নামিয়ে কথা বলুন। প্রধান বিচারপতি কী বলছেন তা শুনুন।’ প্রধান বিচারপতির তিরস্কারের পরেই সুড়সুড় করে ক্ষমা চেয়ে বড় শাস্তির হাত থেকে রক্ষা পান ‘দলবদলু’ বিজেপি নেতা তথা আইনজীবী কৌস্তভ বাগচী।

ঘটনার সূত্রপাত রাজ্য সরকারের আইনজীবী কপিল সিব্বলের বক্তব্য ঘিরে। দেশের অন্যতম প্রথিতযশা আইনজীবী বলেন, ‘আরজি কর কাণ্ড নিয়ে প্রতিবাদ আন্দোলন শান্তিপূর্ণ হচ্ছে না। আমার কাছে যে ভিডিও ও ফটোগ্রাফ রয়েছে, তাতে দেখা যাচ্ছে আইনজীবীরাও পাথর ছুড়ছেন।’ ওই কথা শুনে তিড়িংবিড়িং করে লাফিয়ে ওঠেন কংগ্রেস ছেড়ে বিজেপিতে নাম লেখা কৌস্তভ বাগচী। গলার স্বর চড়িয়ে তিনি বলেন, ‘সিব্বলের মতো একজন আইনজীবী কীভাবে এ কথা বলতে থাকেন।’ কৌস্তভের ওই আচরণে দেখে অবাক হয়ে যান সলিসিটর জেনারেল তুষার মেহতা-সহ আদালতে হাজির অভিজ্ঞ আইনজীবীরা।

‘দলবদলু’ নেতা তথা আইনজীবীর ওই আচরণ নিয়ে তীব্র উষ্মা প্রকাশ করেন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়। ক্ষুব্ধ কণ্ঠে তিনি বলেন, ‘গত দু’ঘন্টা ধরে আপনার ব্যবহার লক্ষ্য করছি। আপনি প্রথমে আপনার গলার স্বর নামান। প্রধান বিচারপতির কথা শুনুন। আপনি আপনার সামনে তিনজন বিচারপতিকে  সম্বোধন করছেন, ভিডিও কনফারেন্সিং প্ল্যাটফর্মে এই কার্যক্রম দেখছেন যারা সেই দর্শকদের নয়।’ প্রধান বিচারপতির কাছে ধমকের পরেই সুড়সুড় করে নিজের ‘গলাবাজির’ জন্য ক্ষমা চান ‘দলবদলু’ নেতা তথা আইনজীবী।  

সিএএ অসাংবিধানিক? মঙ্গলে শুরু সুপ্রিম শুনানি

৪০ বছর বাদে প্রাক্তন সহপাঠীর সঙ্গে দেখা প্রধান বিচারপতি চন্দ্রচূড়ের

কংগ্রেসের শৃঙ্খলারক্ষা কমিটির রোষানলে মান্নান, অসিত এবং কৌস্তভ

সমলিঙ্গের বিয়ে নিয়ে কেন্দ্রের দাবি ওড়ালেন প্রধান বিচারপতি

‘মুখ বন্ধ খামের রীতি বন্ধ করুন’, অ্যাটর্নি জেনারেলকে তোপ প্রধান বিচারপতির

শর্ত সাপেক্ষে জামিন পেলেন কৌস্তভ বাগচী

গ্রেফতার কংগ্রেস নেতা কৌস্তভ বাগচী

জনস্বার্থ মামলা ব্ল্যাকমেলের অস্ত্র হয়ে দাঁড়িয়েছে, তোপ প্রধান বিচারপতির

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00