Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

৪০ বছর বাদে প্রাক্তন সহপাঠীর সঙ্গে দেখা প্রধান বিচারপতি চন্দ্রচূড়ের

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: চার দশক আগে হার্ভার্ডে একই সঙ্গে আইন নিয়ে পড়তেন তিন জনেই। নিমিষেই গভীর বন্ধুত্ব গড়ে উঠেছিল তিন সহপাঠীর মধ্যে। তার পরে কালের নিয়মে তিন জন ছিটকে গিয়েছেন তিন দিকে। প্রথম জন ডিওয়াই চন্দ্রচূড় বর্তমানে ভারতের প্রধান বিচারপতি। দ্বিতীয় জন পরাগ ত্রিপাঠী অন্যতম  খ্যাতনামা আইনজীবী। আর তৃতীয়জন হিলারি চার্লসওয়ার্থ বর্তমানে আন্তর্জাতিক আদালতের বিচারপতি পদে আসীন। সোমবার ফের তিন বন্ধুর দেখা হল। নিজের এজলাসে পুরনো দুই বন্ধুকে দেখে উচ্ছ্বসিত হয়ে পড়েন প্রধান বিচারপতি। বেশ খানিকক্ষণ পুরনো দিনের স্মৃতিচারণ করেন তিন জন।

১৯৮৩ সালে লন্ডনের হার্ভার্ডে আইন নিয়ে পড়তে গিয়েছিলেন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়। আইনের স্নাতক হওয়ার পরে দেশে ফিরে আইনি পেশায় নেমে পড়েন। তার পরে বিচারপতি হিসাবে নিযুক্ত হন। ওই সময়ে হার্ভার্ডে তাঁর সহপাঠী ছিলেন হিলারি চার্লসওয়ার্থ এবং পরাগ ত্রিপাঠী। এদিন সুপ্রিম কোর্টের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে যোগ দিয়েছিলেন চার্লসওয়ার্থ।

সুপ্রিম কোর্টের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে আন্তর্জাতিক আদালতের বিচারপতি হিলারিকে দেখে বিস্মিত হয়েছিলেন আর এক সহপাঠী তথা শীর্ষ আদালতের বিশিষ্ট আইনজীবী পরা ত্রিপাঠী। সাংবাদিকদের তিনি বলেন, ‘একই সঙ্গে বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়, বিচারপতি হিলারি চার্লসওয়ার্থকে দেখে খানিকটা বিস্মিতই হয়েছিলাম। ৪০ বছর আগে হার্ভার্ডের অনেক স্মৃতিই মনের কোনে ভেসে বেড়াচ্ছিল। চার দশক বাদে ফের একসঙ্গে তিন বন্ধু। এই স্মৃতি কখনই ভোলা যাবে না।’  

‘স্বর নিচু করুন’, ‘গলাবাজি’ করা কৌস্তভ বাগচীকে তিরস্কার প্রধান বিচারপতির

সিএএ অসাংবিধানিক? মঙ্গলে শুরু সুপ্রিম শুনানি

সমলিঙ্গের বিয়ে নিয়ে কেন্দ্রের দাবি ওড়ালেন প্রধান বিচারপতি

‘মুখ বন্ধ খামের রীতি বন্ধ করুন’, অ্যাটর্নি জেনারেলকে তোপ প্রধান বিচারপতির

জনস্বার্থ মামলা ব্ল্যাকমেলের অস্ত্র হয়ে দাঁড়িয়েছে, তোপ প্রধান বিচারপতির

গুজরাত হাইকোর্টের বিচারপতি নিখিল এস কারিয়েলের বদলি স্থগিত

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00