Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

কংগ্রেসের শৃঙ্খলারক্ষা কমিটির রোষানলে মান্নান, অসিত এবং কৌস্তভ

তিন জনকে শোকজ নোটিস পাঠানো হতে পারে বলে সূত্রের খবর।

Share:

নিজস্ব প্রতিনিধি: বিজেপির সঙ্গে মঞ্চ ভাগ করে নেওয়ায় বিপাকে রাজ্যের তিন কংগ্রেস নেতা। সূত্রের খবর, আব্দুল মান্নান, কৌস্তভ বাগচি এবং অসিত মিত্রের আচরণে কংগ্রেসের শৃঙ্খলারক্ষা কমিটি ক্ষুব্ধ। তিন জনকে শোকজ নোটিস পাঠানো হতে পারে বলে সূত্রের খবর।

উল্লেখ্য রাজ্যের বিরোধী দল বিজেপির সঙ্গে কংগ্রেসের গোপন আঁতাত রয়েছে বলে একাধিকবার সরব হয়েছে তৃণমূল কংগ্রেস। এমনকি দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ও কংগ্রস বিজেপির আঁতাত নিয়ে অভিযোগ তুলেছেন। তার মাঝে ডিএ আন্দোলনকারীদের মঞ্চে বিজেপির পাশাপাশি কংগ্রেসের নেতা আব্দুল মান্নান, কৌস্তভ বাগচি এবং অসিত মিত্রকে দেখা গিয়েছে। যা ঘিরে জল্পনা আরও বেড়েছে রাজ্য রাজনীতিতে। সেই ঘটনায় এবার কংগ্রেসের শৃঙ্খলারক্ষা কমিটি তিন জনকে শোকজ করতে চলেছে বলে সূত্রের খবর। কেন বিজেপির সঙ্গে মঞ্চ ভাগ করে নিলেন তাঁরা, তা জানতে চাওয়া হবে বলে সূত্রের দাবি।

উল্লেখ্য কেন্দ্রীয় হারে ডিএর দাবিতে আন্দোলনে রাজ্য সরকারি কর্মীদের একাংশ শনিবার কলকাতায় মিছিল করে হাজরা মোড়ে সভা করেন। ওই সভামঞ্চে ছিলেন কংগ্রেস নেতা আব্দুল মান্নান, অসিত মিত্র। ছিলেন কৌস্তভ বাগচি। আবার সেই একই মঞ্চে দেখা যায় রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। কেন বিজেপির সঙ্গে মঞ্চ ভাগ করলেন কংগ্রেস নেতারা, তা নিয়ে রাজ্য রাজনীতিতে শুরু হয়েছে আলোচনা।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00