সন্দীপের রয়েছে  বিপুল সম্পত্তি, ক্যানিংয়ে মিলল বাংলোর সন্ধান

Share:

নিজস্ব প্রতিনিধিঃ দুর্নীতিকাণ্ডে সিবিআইয়ের হাতে গ্রেফতার হয়েছেন  আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ।  সিবিআই সূত্রে জানা যাচ্ছে, সন্দীপের বিরুদ্ধে তদন্তে রোজই পাওয়া যাচ্ছে নতুন নতুন নথি। আর এবার প্রকাশ্যে হদিশ মিলল  সন্দীপের  নয়া বাংলোর। সেই বিলাসবহুল বাংলো রয়েছে ক্যানিং ২  নম্বর ব্লকের নারায়ণপুর গ্রাম পঞ্চায়েত এলাকায়।

১০ বিঘা জমির ওপর তৈরি এই বিলাসবহুল বাংলোর উপরে লেখা ‘সঙ্গীতাসন্দীপ ভিলা’। সন্দীপের স্ত্রীর নাম সঙ্গীতা ঘোষ। তাই স্ত্রীর সঙ্গে নাম রেখেই এই  বাংলোর নাম রেখেছিলেন আরজি করের প্রাক্তন অধ্যক্ষ। সূত্রের খবর, বছর দুই আগে এই বাংলোটি তৈরি করা হয়েছিল। আর এটি দেখভাল করার জন্য রয়েছে একজন কেয়ারটেকারও ৷ মাঝেমধ্যেই পরিবার নিয়ে এখানে সময় কাটাতে আসতেন সন্দীপ ঘোষ।

এই বিলাসবহুল বাংলোর কেয়ারটেকার জানিয়েছেন, ‘প্রায় দু’বছর আগে এই বাড়িটি তৈরি হয় । মাঝেমধ্যেই পরিবার নিয়ে এই নারায়ণপুরের বাংলো বাড়িতে আসতেন সন্দীপ ঘোষ।‘  তবে আরজি করের ঘটনার পর থেকে তিনি  আর এই বাংলোতে আসেননি । উল্লেখ্য, আরজি কর হাসপাতালে আর্থিক দুর্নীতির মামলায় সিবিআই গ্রেফতার করেছে সন্দীপকে। বর্তমানে আটদিনের সিবিআই হেফাজতে তিনি রয়েছেন। আর তারই মধ্যে এই নতুন সম্পত্তির হদিশ।

RG Kar দুর্নীতির মামলায় প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ-সহ ৫ জনের বিরুদ্ধে চার্জগঠন

চার্জশিট দিল না সিবিআই, আরজিকর কাণ্ড জামিন পেল সন্দীপ- অভিজিৎ

টেন্ডার দুর্নীতিতে চলত বড়সড় ষড়যন্ত্র, আরজিকর মামলায় দাবি সিবিআইয়ের!

আরজি কর দুর্নীতি মামলায় চার্জশিট পেশ সিবিআইয়ের, সন্দীপ সহ তালিকায় মূল অভিযুক্ত কারা?

আরজি কর কাণ্ডে ধৃত সন্দীপ সহ ৫ জনের ৩০ নভেম্বর পর্যন্ত জেল হেফাজত

Fixed Deposit এখনই ভাঙানো যাবে না, সন্দীপকে বিপাকে ফেলে আদালতে জানাল CBI

তথ্যপ্রমাণ লোপাটে ভুয়ো Duty Roster বানানোর অভিযোগ সন্দীপের বিরুদ্ধে

সন্দীপ ঘোষের ফিক্সড ডিপোজিট ভাঙানো মামলায় CBI-কে যুক্ত করার নির্দেশ হাইকোর্টের

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]