Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

শিয়ালদা ডিভিশনের ২০৩টি স্টেশন থেকে মিলবে QR Code ভিত্তিক টিকিট কাটার সুবিধা

পূর্ব রেলের শিয়ালদা ডিভিশনের অন্তর্গত ২০৩টি রেল স্টেশনে QR Code ভিত্তিক টিকিট কাটার সুবিধা চালু করে দেওয়া হল। লাভবান হবে রেল ও যাত্রী উভয়েই।

Share:

নিজস্ব প্রতিনিধি: যাত্রী স্বাচ্ছন্দ্যের ক্ষেত্রে এক বড় পদক্ষেপ করল পূর্ব রেলের(Eastern Railway) শিয়ালদা ডিভিশন(Sealdha Division)। দেশের অন্যতম ব্যস্ত এই ডিভিশনের অন্তর্গত ২০৩টি রেল স্টেশনের কাউন্টার থেকেই এবার যাত্রীরা QR Code ভিত্তিক টিকিট কাটার সুবিধা(Ticketing facility based on QR Code) পাবেন। খুচরো নিয়ে নিত্যদিন যাত্রীদের সঙ্গে রেলের টিকিট কাউন্টারের কর্মীদের ঝামেলা লেগেই থাকে। সেই ঝামেলা দূর করতে শিয়ালদা ডিভিশনের অধীনে থাকা সমস্ত রেল স্টেশনে নগদহীন এই টিকিট কাটার ব্যবস্থা চালু করে দেওয়া হল। QR Code ভিত্তিক ব্যবস্থায় Unreserved Ticketing System বা UTS দিয়ে লোকাল ট্রেনের টিকিট এবং Passenger Reservation System বা PRS দিয়ে মেল কিংবা এক্সপ্রেসের সংরক্ষিত টিকিট কাটা যাবে।  

আরও পড়ুন, কৃষ্ণনগরের ভীমপুরে গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু, অভিযোগ গণধর্ষণের পরে খুন

এই প্রসঙ্গে পূর্ব রেলের আধিকারিকদের দাবি, কয়েকমাস আগে পরীক্ষামূলকভাবে শিয়ালদা ডিভিশনের কয়েকটি স্টেশনে এই QR Code ভিত্তিক টিকিট কাটার ব্যবস্থা চালু হয়েছিল। যাত্রীদের তরফে সেই সময় বেশ ইতিবাচক সাড়া পাওয়া যায়। দেখা যায়, লাইনে দাঁড়িয়ে টিকিট কাটার চেয়ে অনেকেই QR Code ব্যবহার করে টিকিট কেটে নিচ্ছেন। তারপরই গোটা ডিভিশনে এই প্রযুক্তি ভিত্তিক টিকিট বুকিং ব্যবস্থা চালু করা হল। লোকাল ট্রেনের যাত্রীদের জন্য UTS on Mobile ব্যবস্থা চালু রয়েছে। শেষ ৩ মাসে দেখা যাচ্ছে শিয়ালদা ডিভিশনে এই প্রযুক্তির মাধ্যমে ১২ কোটি টাকার ভাড়া রেলের ঘরে ঢুকেছে। অর্থাৎ মোবাইল অ্যাপের মাধ্যমে প্রতি মাসে ৪ কোটি টাকার টিকিট কেটেছেন যাত্রীরা। এই চিত্র থেকে পরিষ্কার, কাউন্টারে দীর্ঘ লাইন ও খুচরো সমস্যা থেকে মুক্তি পেতে বিকল্প এই মাধ্যমে টিকিট কাটতে তুলনামূলক বেশি স্বচ্ছন্দ্যবোধ করছেন যাত্রীদের একটা বড় অংশ।

আরও পড়ুন, অপরাজিতা বিলও সাক্ষর না করে আটকে রাখার পন্থা নিচ্ছেন রাজ্যপাল

এবার সেই যাত্রীদের চাহিদার কথা মাথায় রেখে অপর একটি প্রযুক্তি নির্ভর ব্যবস্থার সফল প্রয়োগ হল শিয়ালদা ডিভিশনে। রেলের আধিকারিকেরা এটাও জানিয়েছেন, বহু ক্ষেত্রেও যাত্রীদের থেকে Over Charging’র অভিযোগ আসে। অর্থাৎ কোনও যাত্রী ৫ টাকার টিকিট কিনতে কাউন্টারে ১০ টাকা জমা করলেন। কাউন্টার কর্মী অসহায়ভাবে জানালেন তাঁর কাছে খুচরো ৫ টাকা নেই। অগত্যা, সংশ্লিষ্ট যাত্রী প্রয়োজন না হলেও রিটার্ন টিকিট কাটেন কিংবা ৫ টাকা ছেড়ে দেন। QR Code ব্যবস্থায় কোনও খুচরোর বালাই নেই। কাউন্টারের বাইরে রাখা Code Scan করে Mobile থেকে UPI’র মাধ্যমে একেবারে ট্রেন সফরের নির্দিষ্ট ভাড়ার অঙ্ক মেটানোর সুযোগ পাবেন যাত্রীরা। এক্ষেত্রে নগদ লেনদেন কিংবা খুচরো জটিলতা কোনটাই থাকবে না।   

শিয়ালদা ডিভিশনে ২ দিনে বাতিল থাকবে ৪০টি লোকাল ট্রেন

উৎসব মরশুমের মুখেই ভগবানগোলায় ৫০০ পরিবারকে উচ্ছেদের নোটিস ধরালো রেল

বদ অভ্যাস আপনার কিন্তু লক্ষ্মীলাভ পূর্ব রেলের, আয় ২২ লক্ষ ৩৪ হাজার টাকা

মছলন্দপুর থেকে স্বরূপনগর পর্যন্ত রেলপথ তৈরির জন্য সমীক্ষা শুরু

রক্ষণাবেক্ষণের অজুহাতে ২০ ও ২১ জুলাই শিয়ালদা ডিভিশনের একাধিক ট্রেন বাতিল

ভিড় ট্রেনে উঠতে গিয়ে লাইনে পড়ে গেলেন যুবক, কাটা পড়ল পা

দমদম-বারাসত সেকশনে ট্রাফিক ও পাওয়ার ব্লক, বাতিল একাধিক লোকাল

চলন্ত ট্রেনে মহিলার হাতে মিলল ব্যাগবন্দি শিশু, তুলকালাম বিরাটি স্টেশনে

|||আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00