Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

বিহারের মহাবীর মেলায় হুড়মুড়িয়ে টিনের ছাদ ধসে আহত শতাধিক

সোশ্যাল মিডিয়ায় প্রচারিত ভিডিওগুলিতে, লোকেদের বারান্দা, গাছ এবং ভবনের ছাদে উঠে সঙ্গীত অনুষ্ঠান দেখতে দেখা যায়।

Share:

নিজস্ব প্রতিনিধি: বিহারের ছাপরা শহরে একটি মেলায় গানের অনুষ্ঠান চলাকালীন টিনের ছাদ ধসে আহত শতাধিক দর্শনার্থী। ঘটনাটি ঘটেছে, মঙ্গলবার। সঙ্গীত পরিবেশনের সময় টিনের ছাদ ধসে বেশ কয়েকজন আহত হয়েছেন। ঘটনার সময় টিনের ছাদের তলায় দাঁড়িয়ে ছিলেন দর্শকরা। তখনই কয়েকজনের মাথায় টিনের ছাদ ধসে পড়লে গুরুতর দুর্ঘটনাটি ঘটে। ছাদের নিচে দাঁড়িয়ে থাকা প্রায় ১০০ জনেরও বেশি লোক আহত হয়েছেন। তবে এই ঘটনায় এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। বিহারের ছাপড়া জেলায় মহাবীর মেলায় প্রতিবছরই ব্যপক ভিড় জমে।

গানের অনুষ্ঠান দেখতে হাজার হাজার মানুষ জড়ো হয়। ঘটনাটি মোবাইল ফোনে ধারণ করেছেন বেশ কয়েকজন। সোশ্যাল মিডিয়ায় প্রচারিত ভিডিওগুলিতে, লোকেদের বারান্দা, গাছ এবং ভবনের ছাদে উঠে সঙ্গীত অনুষ্ঠান দেখতে দেখা যায়। অনুষ্ঠান চলাকালীনই টিনের ছাদ ধসে পড়ার পর লোকজনের চিৎকার ও দুর্ঘটনাস্থল থেকে সরে যাওয়ার চেষ্টায় পদদলিত হয়ে আহত হয়েছেন বেশ কয়েকজন।স্থানীয়রা ঘটনাটি জানালে পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে। আহতদের দ্রুত নিকটস্থ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পুলিশ জানায়, আহতদের মধ্যে ১০ জনের অবস্থা আশঙ্কাজনক। আরও একটি ঘটনায়, বুধবার বিহারের সারান জেলার হিশুয়া এলাকায় একটি ধর্মীয় জমায়েতের সময় একটি অস্থায়ী তাঁবু ধসে অন্তত ১০ জন আহত হয়েছেন।

 

পুলিশ জানিয়েছে, ভোর ৩টার দিকে একটি ধর্মীয় মিছিল এলাকা দিয়ে যাওয়ার সময় এ ঘটনাটি ঘটে। আহতদের সঙ্গে সঙ্গে কাছের একটি সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। মিছিলের জন্য একটি অস্থায়ী তাঁবু স্থাপন করা হয়েছিল। কিছু লোক যারা জড়ো হয়েছিল তারা তাঁবুতে ওঠার চেষ্টা করেছিল… পরে তা ভেঙে পড়ায় ১০ জন আহত হয়েছেন। বিষয়টি আরও তদন্ত করা হচ্ছে।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00