নিজস্ব প্রতিনিধিঃ Realme P2 Pro 5G আগামী সেপ্টেম্বর মাসের 13 তারিখে ভারতে লঞ্চ হবে। Realme P1 Pro 5G-এর উত্তরসূরি হিসাবে আসা এই ফোনে একটি কার্ভড ডিসপ্লে থাকবে। লঞ্চের তারিখ ঘোষণার পাশাপাশি, Realme হ্যান্ডসেটটির ডিজাইনও টিজ করেছে, সেখানে স্মার্টফোনটির প্রধান বৈশিষ্ট্য এবং উপলব্ধতার তথ্যও প্রকাশ করেছে। উল্লেখযোগ্যভাবে, Realme P1 Pro 5G এই বছরের এপ্রিল মাসে লঞ্চ হয়েছিল।
Realme P2 Pro 5G ভারতে লঞ্চ, ডিজাইন
Realme P2 Pro 5G ভারতে 13 সেপ্টেম্বর বেলা 12টায় লঞ্চ হবে বলে সংস্থা একটি প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে। Flipkart সূত্রে জানা গেছে যে, ফোনটি E-commerce সাইটের পাশাপাশি Realme India Official ওয়েবসাইটে কিনতে পাওয়া যাবে।
Realme P2 Pro 5G -এর প্রচারমূলক ছবিটিতে স্মার্টফোনটিকে সবুজ রঙের সাথে Golden frame-এ দেখানো হয়েছে। ঠিক মাঝামাঝি Square rear ক্যামেরা module-এও সোনালি বর্ডার রয়েছে। দুটি ক্যামেরা এবং একটি LED ফ্ল্যাশ ইউনিট রয়েছে। টিজারটিতে ফোনটি Curved ডিসপ্লে দেখানো হয়েছে যাতে একটি Punch-hole Slot রয়েছে সেলফি ক্যামেরার জন্য।
Realme P2 Pro 5G বৈশিষ্ট্য
Realme P2 Pro 5G স্মার্টফোনটিতে 80Watt তারযুক্ত ফাস্ট চার্জিং। পাঁচ মিনিট চার্জ করলে ব্যবহারকারীরা দেড় ঘণ্টা গেমিং টাইম পাবে। স্মার্টফোনটিতে একটি Snapdragon চিপসেট থাকতে পারে, তবে সঠিক SoC এবং অন্যান্য বিস্তারিত বিষয়গুলি 10 সেপ্টেম্বর প্রকাশ করা হবে।
প্রসঙ্গত, Realme P1 Pro 5G-এর দাম যথাক্রমে 8GB + 128GB এবং 8GB + 256GB ভেরিয়েন্টের জন্য 19,999 টাকা এবং 20,999 টাকা। এটি Parrot Blue এবং Phoenix Red রঙে পাওয়া যাচ্ছে।
উল্লেখযোগ্যভাবে, Realme ভারতে 9 সেপ্টেম্বর Realme Narzo 70 Turbo 5G এবং Realme Buds N1ও লঞ্চ করছে।