নিজস্ব প্রতিনিধিঃ বর্তমান সময় দাঁড়িয়ে কমবেশি সকলেই রাস্তায় বেরালে জিপিএস ব্যবহার করা হয়ে থাকে। তবে আচমকাই সৌদি আরবের মরুভূমিতে গিয়ে কাজ করল না জিপিএস। এরফলে মরুভূমিতে পড়ে মৃত্যু হল তেলেঙ্গানার(Telangana) যুবকের। নিহত ওই যুবক হলেন বছর ২৭ –এর মহম্মদ শেহজাদ খান।
গত তিন বছর ধরে সৌদি আরবে চাকরি করেন। সেখানে একটি টেলিকমিউনিকেশন সংস্থায় তিনি কাজ করতেন। কিছুদিন আগে সৌদি আরবের রাব আলি খালি মরুভূমিতে যান শেহজাদ এবং এক বন্ধু। আর সেই মরুভুমিতে গাড়ি নিয়ে যেতেই আচমকাই কাজ করা বন্ধ করে দেয় জিপিএস। তারসঙ্গে পাল্লা দিয়ে বাড়তে থাকে মুরুভুমির তাপমাত্রা।
অন্যদিকে শেহজাদের মোবাইল ফোনের চার্জ ফুরিয়ে যায়। এরফলে সে আর কারুর সঙ্গে যোগাযোগ করতে পারেনি। প্রাণে বাঁচতে মরুভূমি পেরিয়ে শহরের দিকে আসার চেষ্টা করেও ফুরিয়ে যায় গাড়ির জ্বালানি। আর এই অবস্থায় গাড়ির মধ্যেই অতিরিক্ত ডিহাইড্রেশনের কারণে তাঁর মৃত্যু হয়। এই ঘটনার চারদিন পর গাড়ি থেকেই উদ্ধার হয় শেহজাদের নিথর দেহ। জানা গিয়েছে, রাব আলি খালি মরুভূমিটি বিশ্বের সব থেকে বিপজ্জনক অঞ্চল নামে বেশ পরিচিত। আর সেখানে গিয়ে প্রাণ হারালেন ভারতীয় যুবক।