এবার বন্যার্তদের পাশে দাঁড়ানোর আহ্বান জয়া আহসানের

বার সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্ট দিয়ে অভিনেত্রী জয়া আহসান সবাইকে তাঁর সাহায্যের হাত বাড়ালেন।

Share:

joনিজস্ব প্রতিনিধি, ঢাকা: কোটা সংস্কারের আন্দোলনের ফাঁড়া কাটতে না কাটতেই ফের বিপদমুখী পদ্মাপার। বন্যায় ভাসছে বাংলাদেশের অধিকাংশ শহর। এই অবস্থায় একাংশের অভিযোগ, ভারত বাঁধ খুলে দেওয়ায় সেই জল দেশের পূর্বদিকের দেশগুলিতে ঢুকে পড়েছেন এবং বন্যায় ভাসিয়ে দিয়েছে। ভারতের ত্রিপুরা আগরতলা এখন মারাত্মক বৃষ্টির সম্মুখীন। গোমতী নদীর পার্শ্ববর্তী এলাকাগুলি এখন বন্যার জলে প্লাবিত। সেই জলেই প্রতিবেশী দেশে ঢুকে গিয়েছে। তবে ভারত এ কথা অস্বীকার করেছে। ইতিমধ্যেই বাংলাদেশে ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত ৪৫ লাখ মানুষ, বাস্তুহারা ১৩ লাখ মানুষ, এবং নিহত হয়েছেন ১৩ জন। টানা ভারী বৃষ্টিতে দেশের বিভিন্ন অঞ্চলে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। আর দেশের এমন বন্যা পরিস্থিতিতে সাধারণ মানুষসহ চলচ্চিত্রশিল্পী, অভিনেতা-অভিনেত্রী ইউটিউবার ইনফ্লুয়েন্সারাসহ সংগীত শিল্পীরা সকলেই ক্ষতিগ্রস্তদের সাহায্যে এগিয়ে এসেছে।

গতকাল অভিনেত্রী পরীমণি, চঞ্চল চৌধুরী, জায়েদ খান-সহ একাধিক তারকা সোশ্যাল মিডিয়ায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর জন্যে হেল্পলাইন নম্বর শেয়ার করেছেন। এবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্ট দিয়ে অভিনেত্রী জয়া আহসান সবাইকে তাঁর সাহায্যের হাত বাড়ালেন। পোস্টের ক্যাপশনে জয়া লিখেছেন, ‘কোনো পূর্বাভাস না দিয়ে প্রলয়ের মতো কী এক বন্যা এসে দেশের পুবদিক একেবারে ভাসিয়ে নিয়ে গেল। মানুষের অসহায়তার ছবি দেখে মনটা ভারি হয়ে আছে। মানুষই এর উপশম দিতে পারে। মানুষ এক হলে কেমন অভূতপূর্ব ঘটনা ঘটাতে পারে, সেটা আমরা ছাত্র-জনতার অভ্যুত্থানে বিস্মিত হয়ে দেখেছি। একটা ভয়াবহ রাজনৈতিক বিপর্যয় থেকে আমরা রক্ষা পেয়েছি। এখন তো আমাদের দেশটা গড়ার নতুন সময়, এখন তো হাতে হাত রেখে কাজ করার জন্য আমরা সবাই প্রস্তুত হচ্ছিলাম, রিবিল্ড, রিফর্ম বাংলাদেশের স্বপ্ন আমাদের, সবার জন্য নিরাপদ বাংলাদেশের স্বপ্ন। আবার এক হলে এই বিপদ থেকেও মানুষকে উদ্ধার করতে পারব।’

তিনি আরও বলেন, ‘ঢাকা থেকে যে কোন সাহায্যের জন্য আমি প্রস্তুত, আপনাদের কাছে আমার প্রার্থনা যতটা পারি আমরা সবাই এগিয়ে আসলে অনেক গুলো জান বেঁচে যাবে। প্রত্যেকটি প্রাণীর নিরাপত্তা আমাদের সবার নিশ্চিত করতেইই হবে। আমাদের ডোনেশন যাতে বিশ্বাসযোগ্য সংস্থাগুলোর কাছে পৌঁছায় তা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই পোস্টের থ্রেডে কিছু সংস্থার লিংক শেয়ার করা হলো যারা ক্ষতিগ্রস্তদের সাহায্য করার জন্য দিনরাত কাজ করছে। আসুন সবাই যার যার অবস্থান থেকে সাহায্যের চেষ্টা করি।’ উল্লেখ্য, টানা বৃষ্টিতে এখনও পর্যন্ত বাংলাদেশে বন্যার পরিস্থিতির সৃষ্টি হয়েছে, ফেনী, নোয়াখালী, কুমিল্লা, লক্ষ্মীপুর, ব্রাহ্মণবাড়িয়া, কক্সবাজার, খাগড়াছড়ি, চট্টগ্রাম, হবিগঞ্জ, মৌলভীবাজার জায়গা গুলিতে।

১ ঘন্টায় ১১ হাজার রিয়্যাক্ট, জয়া আহসানের ছবি ঝড় তুলল সোশ্যাল মিডিয়ায়

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]