১ ঘন্টায় ১১ হাজার রিয়্যাক্ট, জয়া আহসানের ছবি ঝড় তুলল সোশ্যাল মিডিয়ায়

পুরোনো চিত্রকর্ম এই সময়ের ধাঁচে ফুটিয়ে তুলেছেন তিনি। শৈল্পিক চিহ্নে মোড়া অভিনেত্রীর এই ছবিগুলি দারুণ সাড়া ফেলেছে অন্তর্জালে।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: বর্তমানে তারকাদের নানা খবরাখবর জানতে আর সংবাদ কাগজ বা চ্যানেল খুলতে হয় না। প্রতিনিয়ত সোশ্যাল মিডিয়াতেই নানা খুঁটিনাটি শেয়ার করে চলেছেন তারকারা। তাঁদের আসন্ন ছবির আপডেট, ফটোশুটের ছবি, নানারকম রিল ভিডিও, ব্যক্তিগত জীবনেরও নানা আপডেট দিয়ে চলেছেন তাঁরা। আর তারকাদের জীবনে নানা আপডেট জানতে মুখিয়ে থাকেন ভক্তরাও। তাই তো দিনের পর দিন তাঁদের ইনস্টাগ্রাম, ফেসবুকের অনুসারীর সংখ্যা বেড়েই চলেছে। যার ফলে তাঁদের ছবি, ভিডিও-সহ যে কোনও আপডেটই ঝড়ের বেগে ভাইরাল হয়। এবং তাতে লাইক, কমেন্টের বন্যাও বয়ে যায়। যেমন এখন অভিনেত্রী জয়া আহসনার কয়েকটি ফটোশুটের ছবি আলোচনায় আছে। যে ছবিগুলি প্রকাশ্যে আসার ১ ঘন্টার মধ্যেই ১১ হাজার React সংগ্রহ করেছে। কী আছে এই ছবিগুলিতে?

এপার-ওপার উভয় বাংলারই একজন জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। টলিউডে ও ব্যাপক নামডাক তাঁর। ইতিমধ্যেই একাধিক ছবি করে ফেলেছেন তিনি কলকাতায়। পাশাপাশি গত বছরে বলিউডেও ডেবিউ করে ফেলেছেন তিনি। তাঁর অভিনয়ের প্রশংসা করেন সকলেই। হিন্দিতে কাজ করার জন্যে একাধিক বলিউড প্রোগ্রামে ডাক পান তিনি। তবে যাই হোক না কেন, অভিনয়ের থেকেও জয়ার সৌন্দর্য, ফিগার, ফ্যাশন সবটাই নজর কেড়ে নেয় ভক্তদের। কিছুদিন আগে বলিউডের একটি অনুষ্ঠানে যোগ দিতে জামদানি শাড়ি দিয়ে তৈরি একটি পোশাক পরে সোশ্যাল মিডিয়ায় আলোচনায় এসেছিলেন অভিনেত্রী। এবার প্রখ্যাত ফটোগ্রাফার রাজা রবি বর্মার শিল্পকর্মের প্রেরণায় এই নতুন ফটোশুটের ছবি শেয়ার করে সোশ্যাল মিডিয়ায় ঝড় তুললেন জয়া আহসান। ছবিগুলো শেয়ার করে অভিনেত্রী লিখেছেন, পুরোনো চিত্রকর্ম এই সময়ের ধাঁচে ফুটিয়ে তুলেছেন তিনি। শৈল্পিক চিহ্নে মোড়া অভিনেত্রীর এই ছবিগুলি দারুণ সাড়া ফেলেছে অন্তর্জালে। এমনকী মাত্র ১ ঘণ্টায় ১১ হাজারের বেশি প্রতিক্রিয়া এসেছে।

জয়ার মন্তব্য বিভাগ একেবারে ভরে গিয়েছে। অনেকেই নিজেদের ভালো লাগার কথা জানিয়েছেন অভিনেত্রী কে। এদিকে দিন দুয়েক আগে জয়া আহসান জানিয়েছেন, তাঁর অভিনীত ‘পুতুল নাচের ইতিকথা’ সিনেমাটি রটারড্যাম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জায়গা করে নিয়েছে। যা কিনা অভিনেত্রীর কেরিয়ারের অন্যতম মাইলফলক। মানিক বন্দ্যোপাধ্যায়ের ‘পুতুল নাচের ইতিকথা’ উপন্যাস অবলম্বনে তৈরি ছবিতে কুসুম চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান। সিনেমাটি উৎসবের বিগ স্ক্রিন প্রতিযোগিতা বিভাগে নির্বাচিত হয়েছে। এদিকে জয়াকে পরবর্তীতে দেখা যাবে আকরাম খান পরিচালিত ঢালিউডের ‘নকশী কাঁথার জমিন’ সিনেমাটিতে। যা প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ২৭ ডিসেম্বর।

এবার বন্যার্তদের পাশে দাঁড়ানোর আহ্বান জয়া আহসানের

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]