Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ত্রিপুরায় অতি ভারী বৃষ্টি ও ভুমিধসে মৃতের সংখ্যা বেড়ে ১০

রবিবার থেকে অত্যধিক বৃষ্টিপাতের জন্যে ত্রিপুরার নদীগুলিতে ইতিমধ্যেই জলরাশি অত্যাধিক হারে বেড়েছে। গোমতী নদীর উপচে পড়া জলে ভেসে যাচ্ছে পার্শ্ববর্তী বাংলাদেশও।

Share:

নিজস্ব প্রতিনিধি: রবিবার থেকে বন্যায় ভাসছে ত্রিপুরা। অতিরিক্ত বৃষ্টিতে ত্রিপুরা জলমগ্ন, বন্যায় ডুবেছে ত্রিপুরার একাধিক শহর। ইতিমধ্যেই ভূমিধস এবং বন্যা সংক্রান্ত ঘটনায় সেখানে কমপক্ষে ১০ জনের মৃত্যু হয়েছে। এবং বেশ কয়েকজনকে খুঁজে পাওয়া যাচ্ছেনা। আর ভারী বৃষ্টিপাতের কারণে কমপক্ষে ৩২,৭৫০ জনের জন্যে ৩৩০টি ত্রাণ শিবিরের ব্যবস্থা করা হয়েছে। সেখানেই ৩২,৭৫০ জনকে আশ্রয় দেওয়া হয়েছে। বন্যার কবলে পড়া মানুষদের উদ্ধারের জন্যে ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা কেন্দ্রের কাছে সাহায্য চেয়েছেন।

ইতিমধ্যেই ৪ টি NDRF বাহিনী পাঠানো হয়েছে উদ্ধারকার্যের জন্যে। রবিবার থেকে অত্যধিক বৃষ্টিপাতের জন্যে ত্রিপুরার নদীগুলিতে ইতিমধ্যেই জলরাশি অত্যাধিক হারে বেড়েছে। গোমতী নদীর উপচে পড়া জলে ভেসে যাচ্ছে পার্শ্ববর্তী বাংলাদেশও। সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী, এখনও পর্যন্ত ভূমিধস ও বন্যাজনিত কারণে ত্রিপুরায় মৃতের সংখ্যা ছাড়িয়েছে ১০ জনে। এখনও পর্যন্ত উত্তর-পূর্ব রাজ্যে প্রায় ১৯০০ টি ভূমিধসের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার ভারী বৃষ্টিপাতের জন্যে পশ্চিম ত্রিপুরা এবং সোপাহিজালা জেলায় লাল সতর্কতা জারি হয়েছে। রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী, NDRF, অসম রাইফেল-সহ আধা সামরিক বাহিনী ক্ষতিগ্রস্থ এলাকায় উদ্ধার ও ত্রাণ কাজে নিয়োজিত হয়েছে। আর মুখ্যমন্ত্রী তাঁর রাজ্যবাসীদের আতঙ্কিত হতে নিষেধ করেছে।

ত্রিপুরেশ্বরী মন্দিরে ‘আল্লাহ কে বান্দে …’ গেয়ে হিন্দুত্ববাদীদের হেনস্থার শিকার হিন্দু শিল্পী

পহেলগাঁও হামলার প্রতিবাদ, ত্রিপুরায় পাক পতাকায় ‘ঝাঁটা পেটা’ তৃতীয়লিঙ্গদের

‘এটা শেখ হাসিনার বাংলাদেশ নয়’, এবার দিল্লিকে হুমকি দিলেন ইউনূসের আইন উপদেষ্টা

আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশন অফিসে হামলার ঘটনায় ৩ পুলিশ কর্মী সাসপেন্ড

নৃশংস ! মাকে গাছে বেঁধে পুড়িয়ে দিল ছেলেরা

ত্রিপুরার মুখ্যমন্ত্রীর সমালোচনা, গ্রেফতার সাংবাদিক

হিজাব নিয়ে অশান্তি ত্রিপুরায়, হামলায় জখম ছাত্র

জোড়াফুল ছাড়লেন তৃণমূলের ত্রিপুরার সভাপতি

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00