Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

বেপরোয়া অবস্থায় গাড়ি চালিয়ে বাইকআরোহীকে ধাক্কা, গ্রেফতার অভিনেতা সম্রাট মুখোপাধ্যায়

Share:

নিজস্ব প্রতিনিধিঃ খাস কলকাতায় গভীর রাতে বেপরোয়া গাড়ির তাণ্ডব। আর তাতে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি হলেন বাইকআরোহী। সোমবার গভীর রাতে টলিউড অভিনেতা সম্রাট মুখোপাধ্যায় বেসামাল অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন। আর তাতেই ঘটল ভয়াবহ দুর্ঘটনা।

সোমবার গভীর রাতে আচমকাই অভিনেতার গাড়ি ধাক্কা মারে রাজা রাম মোহন রায় রোডে নিয়ন্ত্রণ হারিয়ে এক বাইকআরোহীকে । এরপরেই সেই বাইক আরোহী রাস্তায় ছিটকে পড়ে যায়। এই ঘটনার পর আহত বাইকআরোহীকে প্রথমে বাঙ্গুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে তাঁর শারীরিক অবস্থা অবনতি হওয়ায় তাঁকে পরে এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চলছে চিকিৎসা। বলা বাহুল্য, অভিনেতা শুধু বাইক আরোহীকেই নয় রাজা রাম মোহন রায় রোডের একটি বাড়ির গেটেও ধাক্কা মারে। জানা গিয়েছে, দুর্ঘটনার সময় অভিনেতা নেশাগ্রস্ত অবস্থায় ছিলেন।

পর পর দুটি দুর্ঘটনার জেরে তাঁকে গ্রেফতার করেছে বেহালা থানার পুলিশ । শুধু তাই নয় অভিনেতার বিরুদ্ধে দায়ের হয়েছে লিখিত অভিযোগ। বর্তমানে তিনি রয়েছেন জেল হেফাজতে। এখন পর্যন্ত অভিনেতার তরফ থেকে কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি । উল্লেখ্য, টলিউডের জনপ্রিয় অভিনেতাদের মধ্যে একজন হলেন সম্রাট মুখোপাধ্যায়। সান বাংলার ‘আকাশ কুসুম’-এ মুখ্য ভূমিকায় তিনি অভিনয় করছেন।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00