নিজস্ব প্রতিনিধিঃ স্বাধীনতা দিবসের প্রাক্কালে রাতের রাজপথ দখলের ডাক দিয়েছে মহিলা। এই নিয়ে তৃণমূলের কিছু নেতা-সমর্থক ফেসবুকে কিছু লিখলেও কোন মন্তব্য করেনি শীর্ষ নেতৃত্ব। তবে ব্যতিক্রম কুণাল ঘোষ। বুধবার রাতে মহিলাদের রাজপথে নামা নিয়ে তিনি এক্স হ্যান্ডেলে একের পর টুইট করছেন। শুধু তাই নয় আর জি কর কাণ্ডে যখন গোটা দেশ উত্তাল। তখনই বড় ঘোষণা করলেন কুণাল ঘোষ।
তাঁর বক্তব্য, ‘যারা বড় বড় কথা বলে লাফাচ্ছে, কোচবিহার, বানতলা, ধানতলা, সিঙ্গুর, নন্দীগ্রামের ধর্ষণ, খুনের পর কোথায় ছিল? সিপিএম, বিজেপির যৌথ রাতজাগার নাটক। প্রতিবাদ আমরাও করছি। সবাই করছি। কিন্তু ওরা অতীত ভুলিয়ে মুখোশ পরে রাজনীতি করছে। ওদের অতীত মনে করান।‘ একথায় বাম জামানার ঘটনায় অভিযুক্তদের শাস্তির দাবিতে বিক্ষোভের ডাক দিলেন তৃণমূল নেতা।
উল্লেখ্য মঙ্গলবার রাত সাড়ে ১১টার পর থেকে বুধবার দুপুর সওয়া ১টা পর্যন্ত মোট ১২ টি টুইট করেছেন কুণাল ঘোষ। তারমধ্যেই প্রায় ১১ টি আরজি কর নিয়ে । তাঁর প্রতিটি পোস্টেই জানিয়েছেন, ‘ আরজি করের ঘটনার প্রতিবাদে তৃণমূলও আছে। দোষীদের শাস্তি তারা চায়। কিন্তু এটা নিয়ে সিপিএম, বিজেপি রাজনীতি করতে নেমে পড়েছে।‘ পাশাপাশি কুণাল আন্দোলনকারীদের পরামর্শ দিয়েছেন, ‘‘নিরপেক্ষতা চাইলে পোস্টারে কোচবিহার, বানতলা, ধানতলা, সিঙ্গুর, নন্দীগ্রাম, উন্নাও, হাথরাস, বিলকিস রাখুন।‘