Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

আর জি করে কাণ্ডে সৃজিত থেকে শুরু করে স্বস্তিকা! প্রতিবাদে সরব বাংলা বিনোদন দুনিয়া

Share:

নিজস্ব প্রতিনিধি : আর জি করে মহিলা চিকিৎসকের রহস্যমৃত্যুর প্রতিবাদে পথে নেমেছেন হাসপাতালের জুনিয়র চিকিৎসক সহ অনান্য কর্মীরা। ইতিমধ্যেই কলকাতা পুলিশ স্পেশাল ইনভেস্টিগেশন টিম (SIT) গঠন করেছে। তদন্ত প্রক্রিয়া চলছে। এর মধ্যেই প্রতিবাদে সরব হয়েছেন বিনোদন দুনিয়া।সৃজিত মুখোপাধ্যায় থেকে শুরু করে পরিচালক, অভিনেতা- অভিনেত্রীরাও মুখ খুলতে শুরু করেছেন সমাজমাধ্যমে।

প্রতিবাদের ঝড় উঠেছে প্রত্যেকের সমাজমাধ্যমে।এই নিয়ে সৃজিত মুখোপাধ্যায় লিখেছেন, ‘আমার শহর কুণ্ঠিত বড়, ক্ষমা করো তুমি মেয়ে, পুরুষ বলেই গাইছি এ গান, শুধু মার্জনা চেয়ে…’। অন্যদিকে স্বস্তিকার বক্তব্যে উঠে এল প্রতিবাদী ভাষা। জানালেন, ‘দোষীদের সাজা হোক’। তিনি এক চিকিৎসকের পোস্ট ভাগ করে নিয়ে লিখেছেন, ‘একটা শরীরকে ভোগ করে মেরে ফেলার এই যে পৈশাচিক আনন্দ, এটা শেষ হওয়া চাই। দৃষ্টান্তমূলক শাস্তি চাই! কঠিন শাস্তি!’

পাশাপাশি একরাশ ক্ষোভ উগরে দিয়ে বলেন, ‘এবার আর মেয়েটার দোষ ছিল, সে ভুল সময়ে, ভুল জায়গায় ছিল বলে তার দিকে আঙুল তুলব না। একজন কর্তব্যরত চিকিৎসককে হাসপাতালেই মেরে ফেলা হল এর থেকে নৃশংসতা আর কি হতে পারে। চিকিৎসকেরা যদি অসময়ের ভরসা হন, তবে চিকিৎসকদের অসময়ের ভরসা আমরাই।’

অন্যদিকে প্রতিবাদ জানিয়েছেন অভিনেত্রী রূপাঞ্জনাও।অভিনেত্রী জানিয়েছেন, ‘আমরা আগেই হার মেনে নিই বলেই আমাদের লড়াই ছোট করে দেখা হয়!এখনই হার মানার সময় এসে গিয়েছে কি? বিচার চাই! মানে, এবার বিচার চাই।’

পাশপাশি মুখ খুলেছেন চিকিৎসক ও অভিনেতা কিঞ্জল।তিনিও আরজি কর মেডিক্যাল কলেজের ছাত্র। সংবাদমাধ্যমকে জানান, তিনি তাঁর সদ্যোজাত মেয়েকে নিয়ে ভয় পাচ্ছেন।তাঁর কথায়, ‘আমার মেয়েও তো বড় হবে। কেউই আর শহরে নিরাপদ নেই।’

ধুম মাচালে নেচে হবু বউকে খুশি করার চেষ্টা, পর্তুগিজ বরের কাণ্ডে হেসে ফেললেন হৃত্বিক

‘এই সিনেমা চোখ খুলে দেবে’, সিতারে জমিন পর নিয়ে উল্লাসিত সুধা মূর্তি

মোদির সফরের আগেই মলদ্বীপের পর্যটন দূত হলেন ক্যাটরিনা কাইফ

পেয়েছিলেন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয়ের প্রস্তাব, তবুও কেন হাউসফুল ৫-এ কাজ করতে চাননি অমিতাভ

ডিসকাউন্ট দিয়ে ১০০ কোটি টাকা পারিশ্রমিক নিয়েছেন প্রভাস, শুরু জোর চর্চা

সইফের ফ্ল্যাটে মেলেনি হামলায় ধৃত শরিফুলের আঙুলের ছাপ

তোয়ালে দিয়ে বাঁধা! অভিনব কায়দায় ছেলেকে সাইকেল চালানো শেখাচ্ছেন শাহিদ কাপুর

হাতে চওড়া ব্যান্ডেজ! গুরুতর আহত কার্তিক,তবু বন্ধ হল না শুটিং

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00