তারকেশ্বর মন্দিরে আগত পূর্নাথীদের সেবায় মাবুদ,সাঈদ, উজ, জামানরা

Share:

নিজস্ব প্রতিনিধি,হুগলি:শ্রাবনের তৃতীয় সোমবার তারকেশ্বর মন্দিরে পূজা দিতে আসার জন্য রবিবার দুপুর থেকেই ভক্তদের ঢল নামে তারকেশ্বরে।বৈদ্যবটি বা শেওড়াফুলি গঙ্গার ঘাট থেকে জল নিয়ে পায়ে হেঁটে রবিবার দুপুর থেকেই তারকেশ্বর মন্দিরের(Tarakeswar Temple) উদ্দেশ্যে আসছেন লক্ষ লক্ষ পূর্নাথী।তারকেশ্বর মন্দিরে আসা পূর্নাথীদের পরম যত্নে সেবা করতে দেখা গেল মাবুদ,সাঈদদের।তারকেশ্বর মন্দিরে প্রবেশ করার তিন কিলোমিটার আগে লোকনাথ চৌমাথা এলাকায় বেশ কয়েকজন ব্যক্তি শিব ভক্তদের সেবা করছেন পরম যত্নে তাঁরা।দীর্ঘ চল্লিশ কিমি পায়ে হেঁটে আসা পূর্নাথীদের পায়ে ব্যথা নিরাময়ক ঔষধ লাগিয়ে দিচ্ছেন তারা।তাদের মধ্যেই ছিলেন মাবুদ ,সাঈদরা।

মুসলিম ধর্মালম্বী মানুষ হয়ে কেন তারা এই কাজ করছেন প্রশ্ন করতে মাবুদ বলেন, বাংলা হচ্ছে সম্প্রীতির রাজ্য। মানব সেবা বা মানবতাই হচ্ছে আসল ধর্ম।এর জন্য কারো তোয়াক্কা করেন না তাঁরা।মানুষের সেবা করেই পৃথিবী ত্যাগ করতে চান মাবুদ(Mabud)।যে যার ধর্ম সে তার মত পালন করুক। কিন্তু মানব সেবাই আসল ধর্ম ।

মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়ানোই আসল ধর্ম। এই ধর্ম নিয়ে বরাই করার কোনো প্রয়োজন নেই বলেই জানান শেখ মাবুদ আলী। তারকেশ্বরে লক্ষ লক্ষ পুণ্যার্থীদের ভিড়ে এক অনন্য নজির। জাত পাত ধর্মের ভেদাভেদ ভুলে বঙ্গের বুকে নয়া সম্প্রীতির নিদর্শন তাঁরা। অনেককেই দেখা যায় এই দৃশ্যকে মোবাইল বন্দী করতে।বঙ্গের মাটি যে সাম্প্রদায়িক সম্প্রীতির সবচেয়ে বড় পীঠস্থান তা আরো একবার প্রমাণ হল তারকেশ্বরের পূণ্যভূমিতে।

সন্দেহ! স্ত্রী’র গলায় ধারালো অস্ত্রের কোপ, নিজেরও চরম পরিণতি…

গাড়ি ছাড়া নিয়ে বচসা! তারকেশ্বরে পিটিয়ে ‘খুন’ আলু ব্যবসায়ীকে, তদন্তে পুলিশ

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]