আগামী ২ মাসে দক্ষিণবঙ্গে বর্ষা স্বাভাবিকের থেকে বেশি হতে পারে, বার্তা মৌসম ভবনের

আগামী ২ মাসে দক্ষিণবঙ্গে বর্ষা স্বাভাবিকের থেকে বেশি হতে পারে। অর্থাৎ অগস্ট সেপ্টেম্বরে বেশি বৃষ্টি হতে পারে। সম্ভাবনা থাকছে বন্যারও।

Share:

নিজস্ব প্রতিনিধি: পুজো(Durga Puja) আসতে বাকি ঠিক আর ২ মাস। আবার দিল্লির মৌসম ভবন(IMD) জানিয়ে দিল এই ২ মাসে দক্ষিণবঙ্গে(South Bengal) বর্ষা স্বাভাবিকের থেকে বেশি হতে পারে। কার্যত যা পুজোর মুখে দক্ষিণবঙ্গে বন্যার সম্ভাবনাকে(Possibility of Flood) উস্কে দিল। মৌসম ভবনের দাবি, জুন-জুলাই মিলিয়ে বর্ষায় ৪০ শতাংশ ঘাটতি রয়েছে দক্ষিণবঙ্গে। বর্ষার প্রথম দুমাসে গোটা দেশে বৃষ্টি বেশি হলেও, বাংলার ক্ষেত্রে দক্ষিণবঙ্গে বৃষ্টির ঘাটতি রয়েছে। কিন্তু আগামী ২ মাসে দক্ষিণবঙ্গে বর্ষা স্বাভাবিকের থেকে বেশি হতে পারে। অর্থাৎ অগস্ট সেপ্টেম্বরে বেশি বৃষ্টি হতে পারে। আর অল্প সময়ে যদি বেশি বৃষ্টি হয়, তাহলে বাংলার ক্ষেত্রেও নেমে আসতে পারে বিপর্যয়ের খাঁড়া। বিশেষ করে হুগলি জেলার আরামবাগ মহকুমা এবং হাওড়া জেলার উলুবেড়িয়া মহকুমায়। ডুবতে পারে পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল মহকুমারও। 

আরও পড়ুন ‘কাউকে আঘাত করার কোনও উদ্দেশ্য আমার ছিল না’, বিধানসভায় নিজ বক্তব্যের ব্যাখ্যা দিলেন ফিরহাদ

আলিপুর আবহাওয়া দফতর এদিন জানিয়েছে, ঘূর্ণাবর্তের সঙ্গে মৌসুমী অক্ষরেখার অবস্থানের ফলে বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। গাঙ্গেয় বঙ্গের ওপর যে ঘূর্ণাবর্ত অবস্থান করছে তা এদিন অর্থাৎ বৃহস্পতিবার কিছুটা পূর্ব দিকে সরেছে। এই মুহূর্তে ঘূর্ণাবর্তের অবস্থান গাঙ্গেয় বঙ্গ এবং সংলগ্ন দক্ষিণ বাংলাদেশের ওপর। সমুদ্রপৃষ্ঠ থেকে তা ৭.৬ কিলোমিটার বিস্তৃত। এর সঙ্গেই মৌসুমী অক্ষরেখা রয়েছে, যা গঙ্গানগর, রোহতক, হরদোই, বারাণসী, বাঁকুড়া এবং ক্যানিংয়ের ওপর দিয়ে গিয়েছে। এই দুইয়ের প্রভাবে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। আপাতত দক্ষিণের ৭টি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। ভারী বৃষ্টি হবে কলকাতাতেও। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, বৃহস্পতিবার হুগলি, দুই ২৪ পরগনা, দুই বর্ধমান, বাঁকুড়া ও বীরভূমে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এই জেলাগুলিতে ৭ থেকে ২০ সেন্টিমিটার বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তাই জারি করা হয়েছে কমলা সতর্কতাও।  দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও বৃহস্পতিবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তার মধ্যে কলকাতাও রয়েছে।

আরও পড়ুন জন্মদিনে দিলীপকে মিষ্টিমুখ করালেন শুভেন্দু, কিন্তু দূরত্ব কী ঘুচবে, থাকছে প্রশ্ন

শুক্রবার বিক্ষিপ্ত ভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিম বর্ধমান, বীরভূম এবং পুরুলিয়ায়। ভারী বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গেও। শুক্রবার থেকে উত্তরবঙ্গে বৃষ্টি বাড়বে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার এবং সোমবারও উত্তরের জেলাগুলিতে ভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। ঘূর্ণাবর্তের পরিস্থিতির কারণে উত্তর বঙ্গোপসাগরের ওপরে আগামী ২৪ ঘণ্টা ঝোড়ো আবহাওয়া থাকবে। হাওয়া বইতে পারে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে। মৎস্যজীবীদের সতর্ক করা হয়েছে। আগামী ২৪ ঘণ্টায় মৎস্যজীবীদের গভীর সমুদ্রে না যাওয়ার পরামর্শ দিয়েছেন আবহবিদেরা। কলকাতায় এদিন দিনভর কয়েক পশলা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে কলকাতার দু-এক জায়গায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে দেখা যাচ্ছে। আগামীকালও বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি চলবে। জলীয়বাষ্প থাকার কারণে আর্দ্রতাজনিত অস্বস্তিও হবে। আবার ঘূর্ণাবর্তের বৃষ্টিতে আমন ধানের রোপণে গতি আসার সম্ভাবনা রয়েছে।

সাময়িক বিরতির পর দক্ষিণবঙ্গে ঝেঁপে আসছে বৃষ্টি, কোন কোন জেলা ভিজবে?

খরচের হিসাব না দেওয়া পুজো কমিটি পাবে না অনুদান,‌জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট

পুজোয় ট্রেনের টিকিট পাচ্ছেন না বলে মন খারাপ? চার চাকায় চেপে ঘুরে আসুন এই জায়গাগুলি

দক্ষিণবঙ্গে বৃষ্টির প্রভাব কম, বাড়বে অস্বস্তি, উত্তরে জারি দুর্যোগ

রাজ্যজুড়ে জারি ঝড়-বৃষ্টির সতর্কতা,বাড়ি থেকে বের হলেই সঙ্গে থাকুক ছাতা

মমতার ‘অনুদান’ ম্যাজিক, চুঁচুড়ায় নতুন পুজো শুরু করতে কোমর কষে ঝাঁপাল প্রমীলা ব্রিগেড

টানা বৃষ্টিতে বাঁকুড়ার সঙ্গে যোগাযোগ বিছিন্ন ২০টি গ্রামের, সঙ্কটে স্থানীয়রা

‘সবুজ রবে বাংলা’! দুর্গা পুজোয় টালা প্রত্যয়ের ট্যাগ লাইন নিয়ে শোরগোল

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]