Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

Real Estate Company’র জমি দখলের অভিযোগে যুব তৃণমূল নেতার নামে FIR

একটি Real Estate Company’র জমি দখলের অভিযোগ উঠেছে ভাঙড়ের ব‍্যাওতা ২ অঞ্চলের যুব তৃণমূল সভাপতি রশিদ মোল্লার বিরুদ্ধে।

Share:

নিজস্ব প্রতিনিধি: সম্প্রতি নবান্নে প্রশাসনিক বৈঠকে সরকারি জমি বেহাত হওয়া নিয়ে সরব হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বেআইনি কর্মকাণ্ডের সঙ্গে ভূমি সংস্কার দফতরের আধিকারিকদের একাংশের যোগসাজশ রয়েছে বলে তিনি অভিযোগ করেছিলেন। সেই জমি পুনরুদ্ধার করতে রাজ্যজুড়ে অভিযানে নেমেছে পুলিশ। এরই মধ্যে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ভাঙড়ের(Bhangar) এক যুব তৃণমূল(TMC) নেতার(Party Youth Wing Leader) বিরুদ্ধে FIR দায়ের করে তদন্তে নেমেছে পুলিশ(Police)। নিউটাউন(Newtown) লাগোয়া ভাঙড়ের হাতিশালা(Hatishala) এলাকায় একটি Real Estate Company’র জমি দখলের অভিযোগ উঠেছে ভাঙড়ের ব‍্যাওতা ২ অঞ্চলের যুব তৃণমূল সভাপতি রশিদ মোল্লার বিরুদ্ধে। সেই ঘটনার তদন্তে নেমে পুলিশ রশিদের বিরুদ্ধে থানায় FIR-ও দায়ের করেছে। সেই সঙ্গে ভাঙড়-২ ব্লকের প্রাক্তন BLRO অমিতাভ সেনগুপ্তের বিরুদ্ধেও FIR দায়ের করেছে পুলিশ।

জানা গিয়েছে, হাতিশালা এলাকায় ৩০৮ নম্বর দাগে অবস্থিত ওই জমিটি কিনেছিল একটি Real Estate Company। জমিটি কেনার পর ইটের পাঁচিল দিয়ে ঘিরে দেওয়া হয়। তা সত্ত্বেও জমিটি দখল করে নেন রশিদ মোল্লা। সম্প্রতি ওই Real Estate Company’র তরফে রশিদ মোল্লার বিরুদ্ধে হাতিশালা থানায় অভিযোগ দায়ের করা হয়। তার ভিত্তিতে ৪২০, ৪৬৭, ৪৬৫, ৪০৯, ১২০বি সহ একাধিক ধারায় মামলা রুজু করেছে পুলিশ। ওই Real Estate Company’র তরফে সরাসরি অভিযোগ করা হয়েছে, তৎকালীন BLRO অভিযুক্ত তৃণমূল নেতার নামে জমিটি Mutation করিয়ে দেন। তারপর কোম্পানির তৈরি করা পাঁচিলও ভেঙে দেওয়া হয়। কার্যত ব্লক ভূমি সংস্কার দফতরের আধিকারিকদের কেরামতিতে বেসরকারি সংস্থার কেনা জমি হয়ে গিয়েছে তৃণমূল নেতার নামে। নিউটাউন লাগোয়া ভাঙড়ের হাতিশালা এলাকায় অবস্থিত ওই জমির বর্তমান বাজারমূল্য কয়েক কোটি টাকা।

Real Estate Company’র অভিযোগ, জাল দলিল বানিয়ে তাঁদের কেনা জমি নিজের নামে করে নিয়েছেন রশিদ। যদিও রশিদের স্ত্রী তথা স্থানীয় পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ তুহিনা বিবির দাবি, ওই জমি রশিদের পৈতৃক সম্পত্তি। কেউ হয়তো জাল কাগজ বানিয়ে তা বিক্রি করে দিয়েছে। এদিকে পুলিশ রশিদের বিরুদ্ধে থানায় FIR দায়ের করতেই সে বেপাত্তা হয়ে গিয়েছে। গত ৫-৬ দিন ধরে রশিদের আর কোনও খোঁজই পাওয়া যাচ্ছে না। তাঁর মোবাইলে যোগাযোগের চেষ্টা হলেও সেটি সুইচড অফ রয়েছে। প্রাথমিক তদন্তে পুলিশ মনে করছে, গোটা ঘটনার সঙ্গে ব্লক ভূমি দফতরের আধিকারিকদের যোগসাজশ রয়েছে।  

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

তৃণমূলের হয়ে কাজের অভিযোগ! পাঁচ বিএলওকে সাসপেন্ড ও এফআইআরের নির্দেশ কমিশনের

‘৪ তারিখের পর সব অত্যাচারের হিসেব হবে’, সবং থেকে বিজেপিকে হুঁশিয়ারি অভিষেকের

নন্দীগ্রাম পুনরুদ্ধারে উন্নয়নই শাসক দলের হাতিয়ার

দলকে অস্বস্তিতে ফেলে শতাব্দী-সহ তৃণমূলের মহিলা সাংসদদের নিশানা কল্যাণের

অসমের ডিটেনশন ক্যাম্পে আটক মুর্শিদাবাদের ৩ পরিযায়ী শ্রমিক, চিন্তায় পরিবার

‘দাগি অযোগ্য’ তালিকায় নাম, এসএসসির বিরুদ্ধে মামলার হুমকি তৃণমূলের পুরমাতার

কলকাতায় দার্জিলিংয়ের কোর কমিটির সঙ্গে বৈঠক অভিষেকের

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

0:00