Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

শহিদ সমাবেশে যোগ দিতে আসা ৯ তৃণমূল কর্মী দুর্ঘটনায় আহত

Share:

 নিজস্ব প্রতিনিধিঃ মর্মান্তিক ঘটনা। শুক্রবার দুর্ঘটনার কবলে পড়ল  ২১ জুলাই শহিদ দিবসের সমাবেশে যোগ দিতে আসা  তৃণমূল কর্মীদের বাস। জানা গিয়েছে, এদিন আচমকাই উল্টোডাঙা হাডকো মোড়ের কাছে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। আর তাতে আহত হয়েছে নয় জন তৃণমূল কর্মী। আহতদের মধ্যে রয়েছেন এক জন নাবালক। গুরুত্বর জখম অবস্থায়  তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে ।

এই দুর্ঘটনা প্রসঙ্গে পুলিশ জানিয়েছে, শুক্রবার উত্তরবঙ্গের আলিপুরদুয়ার থেকে সভায় যোগ দিতে  তৃণমূল কর্মীরা একটি বাসে করে আসছিল। সল্টলেক সেন্ট্রাল পার্কে তাদেরকে থাকার ব্যবস্থা করা হয়েছে। তাই বাসটি সল্টলেকের দিকে   আসছিল। সেই সময় আচমকাই উল্টোডাঙা হাডকো মোড়ের উল্টো দিক থেকে একটি বাস এসে ধাক্কা মারে। আর তাতে বেশ  কয়েকজন তৃণমূল সমর্থক জখম হয়েছেন। তবে কী করে এই দুর্ঘটনা ঘটল তা এখন জানা যায়নি।

উল্লেখ্য, চলতি বছর লোকসভা নির্বাচনে জেলা থেকে বিপুল ভোটে জয়ী হয়েছে তৃণমূল- কংগ্রেস। তাই স্বাভাবিকভাবেই ২১ জুলাই জনসমাবেশে যোগ দিতে বিভিন্ন জেলা থেকে কলকাতায়  আসছেন কর্মী- সমর্থকেরা। ইতিমধ্যেই জেলা থেকে আসা কর্মীদের থাকার জন্য সল্টলেক, কসবা-সহ একাধিক স্থানে তৈরি হয়েছে ক্যাম্প। শুধু তাই নয় তাদের সুবিধার জন্য প্রশাসনের তরফ থেকে নেওয়া  হয়েছে বেশ ব্যবস্থা। এই আবহে আচমকাই দুর্ঘটনার কবলে পড়ল শহিদ দিবসের সমাবেশে যোগ দিতে আসা  তৃণমূল কর্মীদের বাস।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00