অচল Microsoft সার্ভার, প্রভাব গোটা বিশ্বের ব্যাঙ্ক ও বিমান পরিষেবায়

বিশ্বজুড়ে উইন্ডোজ়-এ সমস্যা। মাইক্রোসফ্‌ট এক বার্তায় জানিয়েছে, ‘ক্রাউডস্ট্রাইক’ আপডেট হওয়ার জন্যই এই সমস্যা তৈরি হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: কেউ ছিলেন বাড়িতে, কেউ বা অফিসে সবে পা রেখেছেন। ল্যাপটপ হোক কী ডেস্কটপ, খুলতেই স্ক্রিন কিনা পুরো নীল। এক আধ জনের নয়, বিশ্বজুড়ে কোটি কোটি মানুষের এই অভিজ্ঞতা হল শুক্রবার সকালে। একই সঙ্গে প্রায় সবার কম্পিউটারে শো করছে – Your device ran into a problem and needs to restart. We are just collecting some error info, and then we will restart for you. এই সমস্যার সন্মুখীন হয়ে অনেকেই প্রথমে ভেবেছিলেন সমস্যা তাঁর মেশিন বা ল্যাপটপে। কেউ কেউ ভেবেছিলেন সমস্যা নেটওয়ার্কের। পরে সবাই জানতে পারলেন সমস্যাটি হয়েছে মাইক্রোসফটের(Microsoft) সার্ভারে। কম্পিউটারের পরিভাষায় একে বলে Blue Screen of Death। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে উইন্ডোজ়-এ সমস্যা নিয়ে একের পর এক অভিযোগ উঠতে শুরু করায় মাইক্রোসফ্‌ট এক বার্তায় জানিয়েছে, ‘ক্রাউডস্ট্রাইক’ আপডেট হওয়ার জন্যই এই সমস্যা তৈরি হয়েছে।  

জানা গিয়েছে, এই তথ্যপ্রযুক্তি বিভ্রাটের ফলে বিশ্বজুড়ে কয়েক হাজার সরকারি ও বেসরকারি কাজ কার্যথ থমকে গিয়েছে। বিশ্বজুড়ে কোটি কোটি মাইক্রোসফট ইউজারের এই সমস্যা হচ্ছে। তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞদের দাবি, এই সমস্যাটিকে বলা হয় Crowd Strike Update। এটি একধরনের বাগ, যার ফলে একাধিক কোম্পানি, ব্যাঙ্ক, সরকারি অফিসের কম্পিউটার-ল্যাপটপে সমস্যা হচ্ছে। মূলত ইউরোপ, আমেরিকা ও অস্ট্রেলিয়ায় এই সমস্যা হচ্ছে। ভারতেও স্টক এক্সচেঞ্জ থেকে শুরু করে এয়ারলাইন্স, ব্যাঙ্কের পরিষেবা বিপর্যস্ত হচ্ছে এই সমস্যার কারণে। ইন্ডিগো, আকাশা এয়ার ও স্পাইসজেট এই সমস্যার মুখে পড়েছে বলে জানিয়েছে। সোশ্যাল মিডিয়া জুড়েও বহু ব্যবহারকারী এই সমস্যা নিয়ে পোস্ট করেছেন। সোশ্যাল মিডিয়ায় পোস্টে দেখা গিয়েছে, রিকভারি পেজ দেখা যাচ্ছে। ব্যবহারকারীরা অভিযোগ করেছেন যে উইন্ডোজ ঠিকভাবে লোড হচ্ছে না। যদি রিস্টার্ট করতে চান, তখনও একই সমস্যা হচ্ছে।

প্রসঙ্গত, Blue Screen Error বা Stop Code Error হল উইন্ডোজের একধরনের জটিল সমস্যা, যেখানে হঠাৎই কম্পিউটার বা ল্যাপটপ রির্সাস্ট নিতে শুরু করে। হার্ডওয়ার বা সফ্টওয়ারের সমস্যার কারণে এই জটিলতা দেখা দিতে পারে। যদি নতুন কোনও হার্ডওয়ার ইন্সটল করা হয়, তবে ব্লু স্ক্রিন এরর হতে পারে। কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই আপডেট নেওয়ার পরেও কাজ করছে না তাঁদের ডিভাইস। বিশ্বজুড়ে মাইক্রোসফটের এই বিভ্রাট দেখা দিচ্ছে। যদিও এই সমস্যার দ্রুত সমাধান হয়ে যাবে বলেই আশ্বস্ত করা হয়েছে মাইক্রোসফটের তরফে। তবুও বিশ্বজুড়ে উদ্বেগ থাকছেই।

প্যালেস্টাইন সম্পর্কে দুর্বলতা, কর্মী ছাঁটাই করল মাইক্রোসফট

গাজায় গণহত্যায় সহযোগিতা করেছে মাইক্রোসফট-অ্যামাজন-গুগল! চাঞ্চল্যকর দাবি রাষ্ট্রপুঞ্জের প্রতিনিধির

Windows 10 নিয়ে বড় দুঃসংবাদ শোনাল Microsoft, এই মাসের পর হয়ে যাবে অচল

Microsoft Outage: চরম ভোগান্তি, গোটা দেশ- সহ কলকাতায় বাতিল একাধিক বিমান

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]