Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

যন্ত্রণাহীন মৃত্যুর পথ সুগমে আত্মহত্যা মেশিন আনছে সুই‍ৎজারল্যান্ড

Share:

আন্তর্জাতিক ডেস্ক: সুই‍ৎজারল্যান্ডে ‘আত্মহত্যা মেশিন’ এক অভিনব যন্ত্র বটে। তবে এবার খুব শীঘ্রই প্রথমবারের মত আসতে চলেছে বহনযোগ্য ‘আত্মহত্যা মেশিন।’ এই মেশিন বহন করতে সক্ষম হবেন মরতে ইচ্ছুক ব্যক্তিরা। সুই‍ৎজারল্যান্ড ডায়িং গ্রুপ বুধবার(১৭ জুলাই)জানিয়েছে, সম্ভবত কয়েক মাসের মধ্যেই আসতে চলেছে এই মেশিন। কোন  চিকিৎসা তত্ত্বাবধান ছাড়াই যন্ত্রণাহীন মৃত্যু দেবে এই ‘বহনযোগ্য আত্মহত্যা মেশিন’। মরতে ইচ্ছুক ব্যক্তিরা এটি বহন করতে পারবে।

সুই‍ৎজারল্যান্ড এমন একটি দেশ যেখানে আত্মহত্যায় বাধা দেওয়া হয় না। বরং সাহায্য করা হয়। তবে আপনি কী জানেন, এই মেশিন সুস্থ মানুষ ব্যবহার করতে নিষেধাজ্ঞা রয়েছে। এই মেশিন ব্যবহার করার বড়সড় শর্ত রয়েছে। কোনও কঠিন এবং মারণ রোগে আক্রান্ত কিংবা জীবনযু্দ্ধে হেরে হতাশার চরম পর্যায়ে পৌঁছে যাওয়া ব্যক্তিদের জন্যই একমাত্র প্রযোজ্য। সেই ব্যক্তিকেই একমাত্র আত্মহত্যায় সহায়তা করা যাবে, সুস্থকে মানুষকে নয়।

এই সার্কো পড ক্যাপসুল একটি ডেথ কফিনের মত দেখতে। এই মেশিনটি তৈরি হয়েছে থ্রি-ডি টেকনোলজিতে।তবে সবার আগে মানসিকভাবে মৃত্যুর জন্য প্রস্তুত থাকতে হবে সেই ব্যক্তিকে।ডেথ কফিনটির ভেতরে মধ্যে প্রবেশ করতে ব্যক্তিকে। এরপর শুয়ে পড়তে হবে। এরপর মেশিনের ভিতরেই কিছু প্রশ্ন অটোমেটিক ভয়েসে করা হবে সেই ব্যক্তিকে। প্রশ্নের উত্তরগুলি দেওয়ার পরই মেশিনটিকে সুইচ টিপে অ্যাক্টিভেট করে দিতে পারবেন তিনি। এরপর নিজের কাজ শুরু করবে ক্যাপসুলটি। মাত্র ৩০ সেকেন্ডের মধ্যে, যন্ত্রণাহীন মৃত্যু মিলবে।

সুইচ টেপার সঙ্গে সঙ্গে ক্যাপসুলটির ভিতরে নাইট্রোজেন ছড়িয়ে যাবে। অক্সিজেনের মাত্রা নিজে থেকেই কমতে থাকবে। প্রথমটায় একটু অস্বস্তিবোধ হবে ব্যক্তির। তারপর জ্ঞান হারাবেন। হাইপোক্সিয়া এবং হাইপোক্যাপনিয়ায় আক্রান্ত হবেন তিনি। কোনরকম আতঙ্ক, দম বন্ধ করা পরিস্থিতি তৈরি হবে না। এমনকী চিকিৎসকরা জানাচ্ছেন, কোনও অনুভূতিই হবে না ওই ব্যক্তির।

উল্লেখ্য, যদিও ‘আত্মহত্যা মেশিন’ টির মাধ্যমে কে প্রথম মরতে চাই তা নিয়ে কিছু এখনও কিছু সিদ্ধান্ত নেওয়া হয় নি। এই নিয়ে দ্য লাস্ট রিসোর্টের উপদেষ্টা বোর্ডে থাকা আইনজীবী ফিওনা স্টুয়ার্ট জানিয়েছেন, ‘সুই‍ৎজারল্যান্ডে শান্তিপূর্ণভাবে একজন ব্যক্তির মরার ইচ্ছে যেন সংবাদমাধ্যমের সার্কসে পরিণত না হয়।’

ধন্যি মেয়ে, এবার ডক্টরেট হলেন সৃজিত ঘরণী মিথিলা

সুইজারল্যান্ড পালানোর পরিকল্পনা ছিল মেহুল চোকসির, তার আগেই…

হিজাব পরে প্রকাশ্যে মহিলা! প্রথমবারের মত জরিমানা করল সুইৎজারল্যান্ড

রোনাল্ডোবিহীন হাড্ডাহাড্ডি ম্যাচে ড্র পর্তুগালের,জয় ছিনিয়ে নিল স্পেন

‘হিজাব’ নিষিদ্ধ হচ্ছে সুইজারল্যান্ডে, নিয়ম ভঙ্গ করলেই জরিমানা

শেষ চারে যাওয়ার লড়াইয়ে সুইজারল্যান্ডের মুখোমুখি হচ্ছে ইংল্যান্ড

প্রবল ঝড়, ভারী বৃষ্টিপাতের জেরে ফ্রান্স, সুইজারল্যান্ড, ইতালিতে ৫ জনের মৃত্যু

মশাই মশাকে নিধনে সক্ষম, উঠে এল গবেষণায়

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00